২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আরও ৩ হাজার সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন

তালেবান গেরিলাদের মোকাবেলা করতে আফগানিস্তানে আরও তিন হাজার সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। বিষয়টি বিবেচনার জন্য প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের কাছে এ সপ্তাহেই একটি প্রস্তাব পাঠানো হচেছ। পেন্টাগন বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 01:11 PM

ওয়াশিংটন, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান গেরিলাদের মোকাবেলা করতে আফগানিস্তানে আরও তিন হাজার সেনা পাঠানোর কথা ভাবছে পেন্টাগন। বিষয়টি বিবেচনার জন্য প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের কাছে এ সপ্তাহেই একটি প্রস্তাব পাঠানো হচেছ। পেন্টাগন বুধবার একথা জানিয়েছে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি জিওফ মরেল বলেন, "প্রতিরক্ষামন্ত্রীর কাছে এ সপ্তাহেই প্রস্তাবটি পাঠানো হবে। চিন্তা-ভাবনা করে তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।" আফগানিস্তানে গত দুবছরে সংঘাত আরও বেড়েছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তালেবানরা গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী বড় বড় আত্মঘাতী ও গাড়িবোমা হামলার সংখ্যাও দিন দিন বাড়ছে। আফগানিস্তানে আরও সেনা পাঠানের জন্য গত কয়েক মাস ধরে ন্যাটোকে চাপ দিচ্ছেন রাবার্ট গেটস। দেশটিতে সংঘাত বেড়ে যাওয়ায় গেটস গত বছরের শেষের দিকে সেখানে সেনা বাড়ানোর নির্দেশ দেন। আফগানিস্তানে বর্তমানে ২৭ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেক ন্যাটো বাহিনীর সঙ্গে কাজ করছে এবং বাকিরা সতন্ত্রভাবে বিভিন্ন অভিযান চালাচেছ এবং আফগান সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮২২ ঘ.