প্রিস্টিনা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্বাধীনতা ঘোষণা করবে কসোভো। কসোভোর নতুন প্রধানমন্ত্রী হাশিম থাচি একথা জানিয়েছেন। আলবেনীয় জাতিগোষ্ঠির সাবেক গেরিলা থাচ গত বুধবার কসোভোর প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
থাচি বুধবার সাংবাদিকদের বলেন, "কয়েক সপ্তাহের মধ্যে আমরা স্বাধীনতা ঘোষণা করব, এ নিশ্চয়তা আমি আপনাদের দিচ্ছি।"
প্রধান দুটি দলের মধ্যে বৃহত্তর জোট গঠনের পস্তাব পার্লামেন্টে গৃহীত হওয়ার পর থাচি বলেন, "কসোভোর স্বাধীনতা একটি মিমাংসিত বিষয়। এখন আমাদের শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া প্রয়োজন।"
সার্বিয়া থেকে স্বাধীনতা আদায়ে কসোভোর ৯০ ভাগ আলবেনীয় জাতিগোষ্ঠীর মানুষ পশ্চিমাদের তাদের মিত্র হিসেবে মনে করছে। তারা জানে এক্ষেত্রে সার্বিয়া ও রাশিয়ার বিরোধিতা মোকেবেলায় পশ্চিমা মিত্ররা তাদের পাশে থাকবে।
২৭ রাষ্ট্রের সংস্থা ইউরোপিয় ইউনিয়ন জানিয়ে রেখেছে কসোভো স্বাধীনতা ঘোষণা করতে চাইলে তার আগেই তারা সেখানে পুলিশ ও প্রশাকদের একটি মিশন মোতায়েন করবে। ১৯৯৯ সাল থেকে কসোভোর নিয়ন্ত্রণ জাতিসংঘের হাতে।
পশ্চিমা মিত্ররা চাইছে স্বাধীনতা ঘোষণার জন্য কসোভোর অন্তত আগমী ২০ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন। কেননা ২০ জানুয়ারি সার্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পশ্চিমাপন্থী বরিস টেডিক ক্ষমতায় আসতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩০ ঘ.
bdnews24