গাজা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য সফরের বিরোধিতা করে বুধবার ফিলিস্তিনের গাজা এলাকায় বিােভ করেছে হাজার হাজার মানুষ।
অধিকৃত গাজা এলাকায় হামাসের প্রায় ২০ হাজার সমর্থক বিােভে অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন ব্যানার-পোস্টার ও প্লাকার্ড বহন করে। এগুলোতে বুশকে মুসলমানের 'রক্তচোষা' হিসেবে দেখানো হয়। তাকে তুলনা করা হয় কসাইয়ের সঙ্গে। বুশ কাপে করে মুসলমানদের রক্ত খাচ্ছেন এ ধরনের ছবি নিয়ে বিােভে যোগ দেয় আনেকে।
বিােভকারীরা ইসরায়েল ও মার্কিন পতাকায় আগুন দেয়। তারা অভিযোগ করে ইসরায়েলকে সাহায্য করতেই বুশ মধ্যপ্রাচ্য সফরে এসেছেন।
সমাবেশে হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা মাহমুদ আল-জাহের সাংবাদিকদের বলেন, "সফরে এসে প্রথম কথায়ই বুশ ইসরায়েলের নিরাপত্তা, তাদের গণতন্ত্র এবং নিজেদের রায় ইসরায়েল ও মার্কিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন।"
তিনি আরও বলেন, "বুুশ ইসরায়েলি ইহুদি বসতি বা আমাদের য়তির বিষয়ে একটি কথাও বলেননি।"
অন্যদিকে জেরুজালেমে ইহুদিরা ইসরায়েল ও মার্কিন পতাকা নিয়ে বুশকে স্বাগত জানান। তারা আশা করছে মতা ছাড়ার আগে বুশ ইসরায়েল-ফিলিস্তিন শান্তির ব্যাপারে বড় কোনো পদপে নিতে পারবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২১৫ ঘ.
bdnews24