২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় কিবাকি-ওদিঙ্গার সঙ্গে এইউ প্রধানের সাক্ষাৎ

নির্বাচন পরবর্তী সহিংসতা ও অচলাবস্থা নিরসনের লক্ষ্যে বুধবার কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধী নেতা রেইলা ওদিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন আফ্রিকান ইউনিয়নের প্রধান ও ঘানার প্রেসিডেন্ট জন কফুর। জন কাফুর প্রথমে প্রেসিডেন্টের অফিস ও বাসভবন স্টেট হাউসে মাওয়ি কিবাকির সঙ্গে সাক্ষাৎ করেন এরপর সেখান থেকে সরাসরি তিনি যান একটি হোটেলে রেইলা ওদিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 01:04 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

নাইরোবি, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নির্বাচন পরবর্তী সহিংসতা ও অচলাবস্থা নিরসনের লক্ষ্যে বুধবার কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধী নেতা রেইলা ওদিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করেছেন আফ্রিকান ইউনিয়নের প্রধান ও ঘানার প্রেসিডেন্ট জন কফুর। জন কাফুর প্রথমে প্রেসিডেন্টের অফিস ও বাসভবন স্টেট হাউসে মাওয়ি কিবাকির সঙ্গে সাক্ষাৎ করেন এরপর সেখান থেকে সরাসরি তিনি যান একটি হোটেলে রেইলা ওদিঙ্গার সঙ্গে সাক্ষাৎ করতে। সাক্ষাতের পর প্রেডিডেন্ট কিবাকির অফিস থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট বিরোধীপক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন বলে কফুরকে আশ্বস্ত করেছেন। বিবৃতিতে বলা হয়, "দেশের বিভিন্ন অংশ ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। প্রেসিডেন্ট তার গঠিত আংশিক সরকার নিয়ে পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন এবং বিরোধীরাও এখন শান্তি স্থাপনে এগিয়ে আসছে।" প্রেসিডেন্ট কিবাকি বিরোধীদের সরকারে রাখার প্রতিশ্র"তি দিয়েছেন এবং বিরোধী নেতা ওদিঙ্গাকে আগামী শুক্রবার সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। তবে ওদিঙ্গা বৈঠকে যেতে অস্বীকৃতি জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক মধ্যস্থতাকারী ছাড়া এই ধরনের বৈঠকের কোনো মূল্য নেই। বিবৃতিতে আরও বলা হয়, প্রেসিডেন্ট কাফুর সকল পক্ষকে সমাঝোতায় আসার আহ্বান জানিয়েছেন। গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর কেনিয়ায় ছড়িয়ে পড়া জাতিগত সহিংসতায় প্রায় এক হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে বিরোধীরা। তাদের অভিযোগ নির্বাচনে জালিয়াতির মাধ্যমে একটি বেসামরিক অভ্যুত্থান ঘটিয়ে কিবাকি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়েছেন। আফ্রিকার স্থিতিশীল দেশ হিসেবে কেনিয়ার যে খ্যাতি ছিল নির্বাচন পরিবর্তী সহিংসতায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশের অর্থনীতির প্রধান মেরুদণ্ড পর্যটন ও চা শিল্পের এর ব্যাপক প্রভাব পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫০ ঘ.