২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ হ্যাম্পশায়ারে হিলারির বিশাল জয়

ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থিতার নির্বাচনে আবারও সামনে চলে এলেন হিলারি ক্লিনটন। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডেমোক্র্যাট ককাসে বিশাল জয় নিয়ে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামাকে পেছনে ফেলে দেন হিলারি। এর আগে আইওয়া রাজ্যে তৃতীয় অবস্থানে চলে গিয়ে ওবামা ও এডওয়ার্ডস এর পেছনে পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে 'অগ্রগামী প্রার্থী'র খেতাবটি হারিয়েছিলেন হিলারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2008, 08:24 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

ম্যানচেস্টার, নিউ হ্যাম্পশায়ার, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ডেমোক্র্যাট দল থেকে প্রেসিডেন্ট প্রার্থিতার নির্বাচনে আবারও সামনে চলে এলেন হিলারি ক্লিনটন। মঙ্গলবার নিউ হ্যাম্পশায়ার রাজ্যের ডেমোক্র্যাট ককাসে বিশাল জয় নিয়ে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামাকে পেছনে ফেলে দেন হিলারি। এর আগে আইওয়া রাজ্যে তৃতীয় অবস্থানে চলে গিয়ে ওবামা ও এডওয়ার্ডস এর পেছনে পড়ে গিয়ে দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে 'অগ্রগামী প্রার্থী'র খেতাবটি হারিয়েছিলেন হিলারি। জয়ের পর উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশ্যে হিলারি বলেন, "আমি আপনাদের কথা শুনছিলাম, আপনাদের কথা শুনতে শুনতেই আমি আমার কন্ঠ ফিরে পেয়েছি।" হিলারি বলেন, "আপনারা নিউ হ্যাম্পশায়ারে আমাকে যে ধরনের ফিরে আসার পথ করে দিয়েছেন, আমেরিকাকে ঠিক একইভাবে ফিরে আসার পথ করে দেন।" হিলারির এ জয় তাকে নেভাডা ও সাউথ ক্যারোলিনায় ওবামার সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় সহায়তা করবে। ওদিকে, হিলারির এ জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন বারাক ওবামা। তবে একইসঙ্গে তিনি বলেছেন, "আমি এখনও উজ্জীবিত এবং লড়ে যেতে প্রস্তুত।" অন্যদিকে, রিপাবলিকান শিবিরে মিট রোমনিকে হারিয়ে সামনে চলে এসেছেন জন ম্যাককেইন। এ জয়ের মধ্যে দিয়ে নিজের প্রেসিডেন্ট প্রার্থিতার নিভু নিভু প্রদীপটিকে আবারও জ্বালিয়ে তুললেন ম্যাককেইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৩৫০ ঘ.