২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেবাননে বোমা বিস্ফোরণে দুই জাতিসংঘ শান্তিরক্ষী আহত

লেবাননের দক্ষিণাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে মঙ্গলবার দুই জাতিসংঘ শান্তিরক্ষী আহত হয়েছেন। জাতিসংঘের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

বৈরুত, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লেবাননের দক্ষিণাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে মঙ্গলবার দুই জাতিসংঘ শান্তিরক্ষী আহত হয়েছেন। জাতিসংঘের এক মুখপাত্র একথা জানিয়েছেন। ওই মুখপাত্র আহত দুই শান্তিরক্ষী কোন দেশের নাগরিক না জানালেও লেবাননের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে তারা আইরিশ। ফিলিস্তিনের একটি শরণার্থী শিবির থেকে ফেরার পথে বৈরুতের ৩৫ কিলোমিটার দক্ষিণে রামাইলাহ এলাকায় জাতিসংঘের একটি গাড়িতে ওই বিস্ফোরণ ঘটে। এতে গাড়িটির জানালা ভেঙেচুরে যায়। আহত হন দুই শান্তিরক্ষী। এর আগে নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছিল ওই বিস্ফোরণে তিন শান্তিরক্ষী আহত হয়েছে। ২০০৬ সালের আগস্টে লেবাননের হিজবুল্লাহ গেরিলাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর যুদ্ধের পর জাতিসংঘ বাহিনীর স