২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় সহিসংতায় নিহতের সংখ্যা হাজারখানেক: ওডিঙ্গা

কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা সোমবার দাবি করেছেন, ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সহিংসতায় প্রায় এক হাজার লোক মারা গেছেন। একইদিন তিনি জানিয়েছেন, নির্বাচনপরবর্তী এ গোলযোগ অবসানে আফ্রিকান ইউনিয়নের (এইউ) মধ্যস্থতা বুধবার শুরু হতে পারে। ওডিঙ্গা রয়টার্সকে বলেন, ঘানার প্রেসিডেন্ট ও এইউ'র সভাপতি জন কুফুর মঙ্গলবার রাতে কেনিয়ায় আসবেন। তিনি বলেন, "বুধবারের আলোচনায় সভাপতিত্ব করার জন্য তিনি (কুফুর) প্রস্তুত।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:10 PM

নাইরোবি, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কেনিয়ার বিরোধীদলীয় নেতা রাইলা ওডিঙ্গা সোমবার দাবি করেছেন, ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সহিংসতায় প্রায় এক হাজার লোক মারা গেছেন। একইদিন তিনি জানিয়েছেন, নির্বাচনপরবর্তী এ গোলযোগ অবসানে আফ্রিকান ইউনিয়নের (এইউ) মধ্যস্থতা বুধবার শুরু হতে পারে। ওডিঙ্গা রয়টার্সকে বলেন, ঘানার প্রেসিডেন্ট ও এইউ'র সভাপতি জন কুফুর মঙ্গলবার রাতে কেনিয়ায় আসবেন। তিনি বলেন, "বুধবারের আলোচনায় সভাপতিত্ব করার জন্য তিনি (কুফুর) প্রস্তুত।" বিতর্কিত নির্বাচনের মাধমে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি পুনঃনির্বাচিত হওয়ার পর থেকে চলা সপ্তাহব্যাপী সহিংসতায় নিহতের সংখ্যা সম্পর্কে প্রশ্ন করা হলে ওডিঙ্গা বলেন, এ সংখ্যা প্রায় এক হাজার। প্রসঙ্গত, কেনিয়ার সরকারি হিসেবে সহিংসতায় নিহতের সংখ্যা ৪৮৬ জন বলে জানানো হয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ওডিঙ্গা বলেন, আফ্রিকা মহাদেশের জন্য নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও সহকারি পররাষ্ট্রমন্ত্রী জেনদেই ফ্রেজারের সঙ্গে সোমবার সকালে বৈঠকের পর টেলিফোনে কুফুরের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি বলেন, কুফুর "আমাকে নিশ্চিত করেছেন যে তিনি কিবাকির কাছ থেকে (কেনিয়া) আসার এবং মধ্যস্থতা আলোচনার সভাপতিত্ব করার বিষয়ে আমন্ত্রণ পেয়েছেন।" তিনি আরও বলেন, এটা "অনেক বড় সাফল্য" এবং "খুবই তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩০৪ ঘ.