নাইরোবি, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতি গোত্র ও দলীয় ভেদাভেদ ভুলে কেনিয়ার মানুষ রোববার শন্তির জন্য প্রার্থনা করেছে। ওদিকে, বাস্তুচ্যুত প্রায় আড়াই লাখ শরণার্থীর জন্য ত্রাণ বিতরণের অনুমতি চেয়েছে সাহায্যকর্মীরা।
গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর গত এক সপ্তাহে কেনিয়ায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছে । ঘরবাড়ি ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ। নির্বাচনে জিতে মাওয়ি কিবাকি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও বিরোধীদের অভিযোগে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে।
রাজধানী নাইরোবি কাছাকছি একটি গির্জায় নিজের পাচ সন্তানকে নিয়ে প্রার্থনায় গিয়েছিলেন জেইন রিইনগু। তিনি বলেন, " নেতারা আমাদের রক্ষায় ব্যর্থ হয়েছেন। তারাই আমাদের এই মহা দুর্যোগের মধ্যে ফেলেছেন। এখন মহান প্রভুর কাছে আমরা প্রার্থনা করছি তিনিই আমাদের রক্ষা করবেন।"
শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতা করতে যাওয়া মর্কিন দুত জেনদেই ফ্রেজার ও দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী ডেসমন্ড টুটু এখন বিরোধী দুই পক্ষের মধ্যে আপোস-রফার চেষ্টা করছেন।
এছাড়া, আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান ঘানার প্রেসিডেন্ট জন কফুর তার সাধ্যমত চেষ্টা করতে খুব শিগগির নাইরোবি যাবেন।
এর মধ্যে প্রেসিডেন্ট কিবাকি গত শনিবার জানিয়েছেন, একটি জাতীয় সংহতির সরকার গঠনে তিনি প্রস্তুত আছেন। কিন্তু বিরোধীরা তার এই প্রস্তাব প্রত্যাখান করে বলেছে, জালিয়াতির মাধ্যমে তিনি নির্বাচনে জিতেছেন। তিনি অবৈধ্য প্রেসিডেন্ট। বিরোধীরা জানিয়েছে, কিবাকি পদত্যাগ করলে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে তারা আলোচনায় আসতে পারে। তাদের দাবি, কিবাকির পদত্যাগের পর তিন থেকে ছয় মাসের মধ্যে আবার নির্বাচন দিতে হবে।
কেনিয়ায় গত কয়েক দিনের সহিংসতা ও লুটপাটের পর আশ্রয়হীন হয়েছে প্রায় আড়াই লাখ মানুষ। তাদেরই একজন ক্ষুদ্র ব্যবসায়ী পল কারিউকি। কয়েক দিন আগেও তিনি শুধু টেলিভিশনেই দেখেছেন আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থীদের। কিন্তু কয়েক দিন পরে তিনি নিজেও যে শরণার্থী হবেন একথা কল্পনাই করতে পারেননি। বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর গত এক সপ্তাহের সহিংসতা আর লুটপাটে সহায়-সম্বল হারিয়ে তিনি এখন আশ্রয় কেন্দ্রে।
লাইনে দাঁড়িয়ে এক মুঠো ভুট্টা নেওয়ার পর তিনি বললেন, "জীবনে এই প্রথম শরণার্থী হলাম। আমার এখনো বিশ্বাস হচ্ছে না লাইনে দাড়িয়ে খাবার নিচ্ছি।"
দামি জ্যাকেটের কলারটা ঠিক করতে করতে তিনি আরও বললেন, "কেমন যেন অপমানিত বোধ করছি। আমার অর্থ ছিল, সম্পদ ছিল। দুধ ও গমের ব্যবসা ছিল আমার। কিন্তু এখন আমার কিছুই নেই, তারা সব জ্বালিয়ে দিয়েছে।"
গত কয়েকদিনে সহিংসতার পর কারিউকির মত প্রায় আড়াই লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছেন। গত ২৭ ডিসেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর এ সময়ে নিহত হয়েছে তিন শতাধিক মানুষ। নির্বাচনে জিতে মাওয়ি কিবাকি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও বিরোধীদের অভিযোগে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে।
সহিংসায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রিফ্ট ভ্যালি অঞ্চল। বিরোধী নেতা রেইলা ওদিঙ্গার ঘাঁটি হিসেবে পরিচিত ওই এলাকায় তার সমর্থক উচ্ছৃঙ্খল যুবকদের হামলার লক্ষে পরিণত হয়েছে কিবাকির নিজের কিকাউ স
bdnews24