নাইরোবি, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কেনিয়ার প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি বলেছেন, সংঘাত নিরসনে জাতীয় সংহতির সরকার গঠনে তিনি প্রস্তুত আছেন। আফ্রিকা মাহাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ দূত জেনদেই ফ্রাজেরের সঙ্গে বৈঠকের সময় তিনি একথা জানান।
সরকারের এক বিবৃতিতে বলা হয়, "প্রেসিডেন্ট কিবাকি জানিয়েছেন, জাতীয় সংহতির সরকার গঠনে তিনি প্রস্তুত আছেন। এর মাধ্যমে শুধু জনগণের সংহতির প্রকাশ নয় জাতীয় সংহতির প্রচেষ্টাও লাভবান হবে।"
জেনদেই ফ্রাজের সঙ্গে কিবাকির আলোচনার পর সরকারের পক্ষ থেকে এ বিবৃতি দেওয়া হয়। জেনদেই ফ্রাজের এর আগে বিরোধী নেতা রেইলা ওদিঙ্গার সঙ্গে আলোচনা করেন।
২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় কেনিয়ায় এ পর্যন্ত তিন শতাধিক মানুষ মারা গেছে। কেনিয়ার শান্তিপূর্ণ ভাবমূর্তি ক্ষুণ
bdnews24