২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়ায় ডেঙ্গু মহামারী, গতবছর ৪০৭ জনের মৃত্যু

কম্বেডিয়ায় ডেঙ্গু জ্বরের ভয়াবহতম মহামারীর বছর ছিল ২০০৭ সাল। প্রায় এক দশকের মধ্যে ডেঙ্গু জ্বরে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় এ সময়ে। দেশটিতে শুধু ২০০৭ সালেই ডেঙ্গুতে মারা যান ৪০৭ জন। এদের বেশিরভাগই ছিল শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2008, 11:51 AM

Updated : 26 Aug 2022, 01:09 PM

নমপেন, জানুয়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কম্বেডিয়ায় ডেঙ্গু জ্বরের ভয়াবহতম মহামারীর বছর ছিল ২০০৭ সাল। প্রায় এক দশকের মধ্যে ডেঙ্গু জ্বরে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারায় এ সময়ে। দেশটিতে শুধু ২০০৭ সালেই ডেঙ্গুতে মারা যান ৪০৭ জন। এদের বেশিরভাগই ছিল শিশু। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেঙ্গু-নিধন কর্মসূচির পরিচালক নাগান চান্থা জানান, ২০০৭ সালে প্রায় ৪০,০০০ মানুষ সংক্রামিত হন ডেঙ্গু জ্বরে। মে মাসের দিকে প্রথমে তা মহামারী আকারে ছড়িয়ে পড়তে শুরু করলে বছরজুড়ে সারা দেশে মৃতের সংখ্যা দাঁড়ায় ৪০৭ জনে। তবে দেশটিতে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা যান ১৯৯৮ সালে। আর গতবছর ৪০,০০০ জনের মধ্যে ডেঙ্গু সংক্রমণের মাত্রা ছিল ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৯৮ সালে প্রায় ১৬,০০০ মানুষ ডেঙ্গুজ্বরে সংক্রামিত হয়েছিলেন এবং সেবছর মোট ৪২৪ জন তাতে মারা যান। কম্বোডিয়ায় ডেঙ্গুর মহামারী প্রতিরোধে দেশটিকে কীটনাশক দিয়ে সহায়তা করছে বিশ্বব্যাংক, বিশ্ব-স্বাস্থ্য সংস্থা এবং রেডক্রস। অন্যদিকে, ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে প্রায় ৩ লাখ ডলার সহায়তা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক। বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে কম্বোডিয়ার স্বাস্থ্যখাতে বর্তমানে প্রতিবছর মাথাপিছু প্রায় ৩ ডলার ব্যয় করা হয়ে থাকে। তিরিশ বছরব্যাপী গৃহযুদ্ধে দেশটির স্বাস্থ্যখাত ভেঙ্গে পড়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/৭৪০ ঘ.