২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের কর্মীদের জন্য ২০০৭ সাল ছিল ভয়ঙ্কর

জাতিসংঘ কর্মীদের জন্য ভয়ঙ্কর সাল ছিল ২০০৭। ওই বছর সহিংসতায় নিহত হয়েছে প্রায় ৪২ জন জাতিসংঘ কর্মী ও শান্তিরক্ষী। বুধবার জাতিসংঘের কর্মচারী ইউনিয়ন একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2008, 09:00 AM

Updated : 26 Aug 2022, 01:08 PM

জাতিসংঘ, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জাতিসংঘ কর্মীদের জন্য ভয়ঙ্কর সাল ছিল ২০০৭। ওই বছর সহিংসতায় নিহত হয়েছে প্রায় ৪২ জন জাতিসংঘ কর্মী ও শান্তিরক্ষী। বুধবার জাতিসংঘের কর্মচারী ইউনিয়ন একথা জানিয়েছে। গত বছরের সবচেয়ে খারাপ দিন ছিল ১১ ডিসেম্বর। ওইদিন আলজেরিয়ার রাজধানী আলজিয়র্সে চালানো দুটি গাড়িবোমা হামলায় নিহত ৩৭ জনের মধ্যে ১৭ জনই ছিল জতিসংঘ কর্মী। এদের ১৪ জন ছিল আলজেরিয়ার নাগরিক। হামলা দুটির একটি চালানো হয়েছিল জাতিসংঘের কার্যালয় লক্ষ্য করে। আল কায়েদার উত্তর আফ্রিকা শাখা ওই হামলার দায় স্বীকার করে। ২৪ জুন দক্ষিণ লেবাননের খিয়াম শহরে এক বোমা হামলায় মারা যান জাতিসংঘের ইন্টেরিম ফোর্স ইন লেবানন (ইউএনআইএফআইএল) এর সদস্য স্পেন ও কলম্বিয়ার তিনজন করে শান্তিরক্ষী। জাতিসংঘের কর্মচারী ইউনিয়নের বিবৃতিতে বলা হয়েছে, ২০০৭ সালে সব মিলিয়ে কমপক্ষে ৩৩ জন জাতিসংঘ কর্মচারি এবং ৯ জন শান্তিরক্ষী নিহত হয়েছে। ইউনিয়নের স্টাফ কমিটির সেক্রেটারি গে কানদুসো বলেন, সা