২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে পুলিশের গুলিতে নিহত চার, কারফিউ

ভারতের পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বুধবার পুলিশের গুলিতে চার মুসলিম বিক্ষোভকারী নিহত হওয়ার পর কর্তৃপক্ষ সেখানে কারফিউ জারি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

গৌহাটি, ভারত, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বুধবার পুলিশের গুলিতে চার মুসলিম বিক্ষোভকারী নিহত হওয়ার পর কর্তৃপক্ষ সেখানে কারফিউ জারি করেছে। গ্রাম পরিষদের নির্বাচন অনুষ্ঠান না করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আসামের গোলপাড়া জেলায় শত শত মানুষ একটি পুলিশ স্টেশনে হামলা চালালে পুলিশ তাদের ওপর গুলি করে। গুলিতে চারজন নিহত ও পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও প্রায় ১৫ জন আহত হয়। আসামের ওই এলাকা আদিবাসীদের স্বায়ত্তশাসনাধীণ। এলাকার মুসলিম বসতি স্থাপণকারীরা আশঙ্কা করছে, গ্রাম পরিষদের নির্বাচন অনুষ্ঠিত না হলে আদীবাসীরা তাদের সুযোগ সুবিধা কমিয়ে দিতে পারে। গোলপাড়া থেকে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা টেলিফোনে রয়টার্সকে বলেন, "পরিস্থিতি বেশ উত্তেজনাকর। আমাদের আশঙ্কা, জাতিগত সংঘাত ছড়িয়ে পড়তে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৩৩ ঘ.