২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্ণো ভিডিও কেলেঙ্কারিতে মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

পর্ণো ডিভিডি'তে অভিনয়ের কথা স্বীকার করার একদিন পর বুধবার পদত্যাগ করেছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী চুয়া ছই লিক। প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাওয়ি জানিয়েছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী চুয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি বলেন, "যা ঘটেছে চুয়া তার দায় নিয়েছেন এবং পদত্যাগ করে সঠিক কাজই করেছেন বলে আমি মনে করি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2008, 12:22 PM

Updated : 26 Aug 2022, 01:08 PM

কুয়ালালামপুর, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পর্ণো ডিভিডি'তে অভিনয়ের কথা স্বীকার করার একদিন পর বুধবার পদত্যাগ করেছেন মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী চুয়া ছই লিক। প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাওয়ি জানিয়েছেন, তিনি স্বাস্থ্যমন্ত্রী চুয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তিনি বলেন, "যা ঘটেছে চুয়া তার দায় নিয়েছেন এবং পদত্যাগ করে সঠিক কাজই করেছেন বলে আমি মনে করি।" গত মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে চুয়া বহুল প্রচারিত একটি পর্ণো ছবিতে অভিনয়ের কথা স্বীকার করেন। একইসঙ্গে তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রীর এই কীর্তির ফলে নির্বাচনে আগে বিব্রতকর অবস্থায় পড়ে মালয়েশিয়া সরকার। বুধবার নিজের অফিসে এক সংবাদ সম্মেলনে চুয়া বলেন, "ক্ষমা চাওয়ার পরে আমার অমি আশা করেছিলাম মালয়েশিয়ার জনগণ আমাকে মাফ করবে। কিন্তু দুঃখজনক হলেও যে প্রতিক্রিয়া আমি পেয়েছি তাতে বুঝতে পেরেছি জনগণ আমাকে ক্ষমা করেনি।" তিনি আরও বলেন, "দিনের শেষে আমি বুঝতে পেরেছি, সততা সব সময় কাজ দেয় না।" মঙ্গলবার চুয়া ওই কথা স্বীকার ও পদত্যাগ করবেন না বলে জানানোর পর সরকারের ভেতরে-বাইরে এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। প্রধনমন্ত্রী আবদুল্লাহ'র ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রিত পত্রিকা 'দ্য নিউ স্ট্রেইটস টাইমস' জানায়, সরকারকে নতুন বিতর্কে না জড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিৎ। সিঙ্গাপুর সীমান্তের কাছে নিজের প্রদেশ জহোরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মঙ্গলবার চুয়া বলেন, "পর্ণো ছবির ওই লোকটি আমি নিজে এবং মেয়েটি আমারই বান্ধবী।" স্থানীয় 'স্টার' পত্রিকা দুটি পর্ণো ভিডিও খবর প্রকাশের কয়েক ঘন্টার পর তিনি এ ওই ভিডিও তার নিজের বলে স্বীকার করেন। স্টারের খবরে বলা হয়, ভিডিও গুলো ওই অঞ্চলে ছড়িয়ে পড়েছে। চুয়া বলেন, "আমি জোর দিয়ে বলছি, ওই ডিভিডি আমি নিজে তৈরি করিনি এবং কে এই কাজ করেছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে আমার স্ত্রী ও সন্তানেরা আমার কথা বিশ্বাস করেছে।" তিনি বলেন, "প্রধানমন্ত্রী আবদুল্লাহ বাদাওয়ি, উপ প্রধানমন্ত্রী নাজিব রাজেক ও এমসিএ প্রেসিডেন্ট ওং কা তিংয়ের সঙ্গে দেখা করে আমি ক্ষমা চেয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮০৫ ঘ.