২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানে গুলিতে মার্কিন ত্রাণ কর্মকর্তা আহত

সুদানের খার্তুমে মার্কিন দূতাবাসের একটি যানের ওপর বন্দুকধারীদের হামলায় এক মার্কিন ত্রাণ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পশ্চিমা কূটনীতিক সূত্রে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2008, 01:47 PM

Updated : 26 Aug 2022, 01:07 PM

খার্তুম, জানুয়ারি ১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের খার্তুমে মার্কিন দূতাবাসের একটি যানের ওপর বন্দুকধারীদের হামলায় এক মার্কিন ত্রাণ কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। পশ্চিমা কূটনীতিক সূত্রে একথা জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুই কূটনীতিক সূত্রের একজন জানান, "আমরা যা শুনেছি তা হল, ওই ত্রাণ কর্মকর্তা এবং ড্রাইভার মধ্যরাতের দিকে বাসায় ফিরছিলেন। এ সময় গুলিতে ড্রাইভার ঘটনাস্থলেই মারা যায়। আর ওই কর্মকর্তা মারত্মকভাবে আহত হন।" দুই সূত্রই আহত কর্মকর্তাকে খার্তুমে এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) এ কর্মরত একজন মার্কিন কর্মকর্তা বলে চিহ্নিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পুরো নাম বলতে পারেননি। তার গাড়ীর ড্রাইভারও ইউএসএআইডি -তে কাজ করত বলে জানিয়েছেন তারা। দুই সূত্রের দ্বিতীয়জন জানিয়েছেন, "আহত ওই কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার রক্তের প্রয়োজন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪২ঘ.