নাইরোবি, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিতর্কিত নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকির দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়াকে কেন্দ্র করে কেনিয়ায় বিােভ-সহিংসতা চলছেই। মঙ্গলবার সকালে রাজপথে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে লাশ ও ধ্বংসস্তুপ। বৃহস্পতিবারের ভোটের পর থেকে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ১৫০ জনে দাঁড়িয়েছে। তবে বিরোধীদল নিহতের সংখ্যা ২৫০ বলে দাবি করেছে। প্রেসিডেন্ট কিবাকিকে বিতর্কিত ওই নির্বাচন তদন্তের জন্য চাপ দিচ্ছে পশ্চিমা বিশ্ব।
সোমবার রাতব্যাপী সহিংসতায় নিহতের সংখ্যা বাড়ায় এবং আরও দাঙ্গার আশঙ্কা থাকায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য কেনিয়াকে চাপ দিচ্ছে নির্বাচনে জালিয়াতি হওয়া সংক্রান্ত অভিযোগগুলো তদন্ত করতে।
বিরোধীদলীয় নেতা রেইলা ওদিঙ্গার বিুব্ধ সমর্থকরা নির্বাচনের পর থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ করে আসছে। এছাড়া তারা লুটপাট চালিয়েছে কিবাকির কিকাউ স
bdnews24