২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে কুর্দি গেরিলাদের হামলায় ১২ জন নিহত

দক্ষিণ-পূর্ব তুরস্কে শনিবার কুর্দি গেরিলাদের হামলায় সাত গ্রামপ্রহরীসহ ১২ জন নিহত হয়েছেন। তুর্কি সেনা কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রতিবেশী ইরাক থেকে তুরস্কে কুর্দি গেরিলাদের হামলা ঠেকাতে তুরস্ক ও ইরাকের মধ্যে একটি সন্ত্রাসবিরোধী চুক্তি স্বাক্ষরিত হওয়ার একদিন বাদে এ ঘটনা ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2007, 07:17 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

তুনসেলি/দিয়ারবাকির, তুরস্ক, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ-পূর্ব তুরস্কে শনিবার কুর্দি গেরিলাদের হামলায় সাত গ্রামপ্রহরীসহ ১২ জন নিহত হয়েছেন। তুর্কি সেনা কর্মকর্তারা একথা জানিয়েছেন। প্রতিবেশী ইরাক থেকে তুরস্কে কুর্দি গেরিলাদের হামলা ঠেকাতে তুরস্ক ও ইরাকের মধ্যে একটি সন্ত্রাসবিরোধী চুক্তি স্বাক্ষরিত হওয়ার একদিন বাদে এ ঘটনা ঘটল। সেনা কর্মকর্তারা জানান, ইরাক সীমান্তবর্তী সিরনাক প্রদেশের ১৪ জন লোক একটি মিনিবাসে করে তাদের গ্রামে ফেরার সময় বিচ্ছিন্নতাবাদী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) গেরিলারা তাদের ওপর হামলা চালায়। তারা তাদের বাস থেকে নামার নির্দেশ দেয় এবং স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি করে ১২ জনকে হত্যা করে। এ ঘটনায় অপর দুইজন আহত হয়। সিরনাক গভর্নর অফিস এক বিবৃতিতে জানিয়েছে, ওই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে। সিএনএন তুর্ক টেলিভিশনকে সিরনাক গভর্নর সেলাহাত্তিন আপারি বলেন, হামলায় নিহতদের মধ্যে একজন উর্ধতন গ্রাম কর্মকর্তাও রয়েছেন এবং নিহত অন্যরা তার আত্মীয়। এদিকে, তুরস্কের নিরাপত্তা সূত্রগুলো শুক্রবার জানিয়েছে, সিরনাকে গত ১৫ দিনের অভিযানে ২০ জন গেরিলাকে হত্যা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/১২৩৬ ঘ.