২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় সেনা-গেরিলা সংঘর্ষে ১০ জন নিহত

শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও তামিল টাইগার গেরিলাদের মধ্যে সংঘর্ষে নয় গেরিলা এবং এক সেনা সদস্য নিহত হয়েছে। একই অঞ্চলে অবস্থিত গেরিলা ঘাঁটিতে শ্রীলঙ্কা যুদ্ধবিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 10:35 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

কলম্বো, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে সেনাবাহিনী ও তামিল টাইগার গেরিলাদের মধ্যে সংঘর্ষে নয় গেরিলা এবং এক সেনা সদস্য নিহত হয়েছে। একই অঞ্চলে অবস্থিত গেরিলা ঘাঁটিতে শ্রীলঙ্কা যুদ্ধবিমান হামলা চালিয়েছে। সেনাবাহিনী একথা জানিয়েছে। শ্রীলঙ্কার লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (এলটিটিই) ও সরকারি সেনাবাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষের সর্বশেষ ঘটনা এটি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টার ফর ন্যাশনাল সিকিউরিটি এর এক মুখপাত্র বলেন, "ভানুনিয়ায় শুক্রবারের চারটি পৃথক সংঘর্ষে সেনাবাহিনী এলটিটিইর নয় সন্ত্রাসীকে হত্যা করেছে।" তিনি বলেন, সংঘর্ষে এক সেনা মারা গেছে। বিমান বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, গেরিলা নিয়ন্ত্রিত মুল্লাইতিভুর অন্তর্গত পুথুক্কুদিরুপ্পু এর উত্তর-পশ্চিমে একটি সামুদ্রিক গেরিলা ঘঁটিতে হামলা চালিয়েছে কয়েকটি বিমান। গ্র"প ক্যাপ্টেন অজান্থ ডি সিলভা বলেন, "এলাকাটিতে গেরিলাদের কিছু গতিবিধি পর্যবেক্ষণের পর কেফির (ইসরায়েলের নির্মিত) এবং মিগ বিমান (রাশিয়ার নির্মিত) দিয়ে আমরা লক্ষ্যবস্তুতে হামলা চালাই।" তিনি বলেন, "এটা ছিল একটি সামুদ্রিক প্রশিক্ষণ কেন্দ্র এবং গোয়েন্দারা লক্ষ্যবস্তুটি নিশ্চিত করারা পরই এ হামলা চালানো হয়। হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। তবে বিমানগুলো লক্ষ্যবস্তুতেই হামলা চালিয়েছে।" এদিকে, তামিল টাইগারদের পক্ষ থেকে এ ঘটনা সম্পর্কে তাৎক্ষাণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় ১৯৮৩ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এ যাবত প্রায় ৭০ হাজার লোক মারা গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে অসংখ্য লোক। শ্রীলঙ্কার উত্তর ও পূর্বাঞ্চলে সংখ্যালঘু তামিল স