২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আনলক করা আইফোন স্থায়ীভাবে অচল হচ্ছে!

যেসব করিৎকর্মা 'আইফোন' ব্যবহারকারী পছন্দমত মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার জন্য ফোনটি আনলক করেছেন তাদের জন্য দু:সংবাদ। অ্যাপল এর সফটওয়্যার আপডেটের কারণে তাদের ফোনটি অকার্যকর হয়ে পড়তে পারে। এ সপ্তাহেই কয়েকদিন আগে অ্যাপল বলেছিল তারা একটি আপডেটের পরিকল্পনা করছে যা সংশ্লিষ্ট ফোনটিকে 'স্থায়ীভাবে ব্যবহার অযোগ্য' করে ফেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 03:26 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ঢাকা,২৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি) যেসব করিৎকর্মা 'আইফোন' ব্যবহারকারী পছন্দমত মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করার জন্য ফোনটি আনলক করেছেন তাদের জন্য দু:সংবাদ। অ্যাপল এর সফটওয়্যার আপডেটের কারণে তাদের ফোনটি অকার্যকর হয়ে পড়তে পারে। এ সপ্তাহেই কয়েকদিন আগে অ্যাপল বলেছিল তারা একটি আপডেটের পরিকল্পনা করছে যা সংশ্লিষ্ট ফোনটিকে 'স্থায়ীভাবে ব্যবহার অযোগ্য' করে ফেলবে। হাজার হাজার আইফোন ব্যবহারকারী নিজের পছন্দমত মোবাইল নেটওয়ার্কে ব্যবহার ও সেটটি সাপোর্ট করে না এমন অনেক প্রোগ্রাম ব্যবহার করার জন্য হ্যাক করে দামি এ ফোনটি আনলক করেছেন। সোমবার অ্যাপল এক বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়ার পর ইতিমধ্যেই তা সত্যি বলে প্রমাণিত হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছিল ভবিষ্যতে অ্যাপলের সরবরাহ করা সফটওয়্যার আপডেট ইনস্টল করলে ফোনটি স্থায়ীভাবে ব্যবহার অযোগ্য হয়ে পড়তে পারে। এখন অনেক আইফোন মালিকই জানাচ্ছেন আপডেটটি ইনস্টল করার পর তাদের ফোনটি আর কাজ করছে না। অ্যাপলের শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে আইফোন মালিকদের ফোন কোম্পানি এটিঅ্যান্ডটির সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি করতে হয়। তবে ইন্টারনেটে এটি আনলক করার বেশ কিছু প্রোগ্রাম পাওয়া যায় যাতে করে অন্য মোবাইল নেটওয়ার্কেও ফোনটি ব্যবহার করা সম্ভব। এদিকে আইফোনের কিছু মালিক টেকনোলজি ব্লগ ও অ্যাপলের নিজস্ব ফোরামে অভিযোগ করেছেন,ফোনে এরকম কোনো কিছু না করার পরও আপডেট করার পর ফোনের কন্ট্যাক্ট, ছবি বা মিউজিকের মতো বিভিন্ন তথ্য মুছে গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিবিসি/এসকে/২০৪৩ঘ.