ইয়াঙ্গুন, সেপ্টেম্বর, ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে জনবিক্ষোভে সামরিক জান্তার দমনাভিযান এবং সেখানে গুলিবিদ্ধ হয়ে এক জাপানি আলোকচিত্রী নিহত হওয়ার ঘটনায় দেশটিতে মানবিক সাহায্য বন্ধ করে দেওয়ার চিন্তা-ভাবনা করছে জাপান। জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব শুক্রবার একথা জানিয়ে বলেছেন, আলোকচিত্রী কেনজি নাগাই-এর নিহতের ঘটনার সত্যাসত্য জানতে চায় জাপান।
৫০ বছর বয়সী জাপানি আলোকচিত্রী কেনজি নাগাই বৃহস্পতিবার ইয়াঙ্গুনে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ইন্টারনেটসহ অন্যান্য মাধ্যমে মিয়ানমার থেকে বাইরে পাচার হয়ে আসা ছবিতে দেখা গেছে, গুলি খেয়ে আহত অবস্থায় রাস্তায় পড়ে থেকেও ছোট একটি ক্যামেরা দিয়ে ছবি তুলে যাচ্ছেন কেনজি।
জাপানের মুখ্য মন্ত্রিপরিষদ সচিব ও সরকারের প্রধান মুখপাত্র নবুতাকা মাচিমুরা শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন,"তার মৃত্যুর বিষয়ে সত্য উদঘাটনের জন্য মিয়ানমার সরকারের কাছে আহ্বান জানাবো আমরা।"
মাচিমুরা বলেন, "এ মুহুর্তেই সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেইনি আমরা।"
একইসঙ্গে তিনি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ আন্তর্জাতিক স
bdnews24