২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফ-এর সম্ভাব্য প্রধান ডমিনিক স্ট্রস কান

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান হিসেবে সাবেক ফরাসি অর্থমন্ত্রী ডমিনিক স্ট্রস কান এর নাম ঘোষণা করা হতে পারে শুক্রবার। প্রত্যাশামত কানই এ পদের জন্য নির্বাচিত হলে সংস্থাটির প্রধান হিসাবে একজন ইউরোপীয়কে নিয়োগের দীর্ঘ ছয় দশকের ধারাটি অব্যাহত থাকবে। গত সপ্তাহে আইএমএফ বোর্ডের সামনে সাক্ষাৎকার দেওয়ার আগের দিন যুক্তরাষ্ট্র সমর্থন জানানোয় আইএমএফ এর প্রধান হিসেবে ডমিনিক স্ট্রস কানের নিয়োগ মোটামুটি নিশ্চিত। সংস্থাটির ২৪টি অংশীদার দেশের বোর্ড সাবেক চেক প্রধানমন্ত্রী জোসেফ তসভ্স্কি ও ডমিনিক স্ট্রস কানের ভেতর থেকে একজনকে এই পদের জন্য নির্বাচন করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 09:45 AM

Updated : 26 Apr 2022, 02:47 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)