২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের বিক্ষোভে জাপানি আলোকচিত্রী নিহত

মিয়ানমারে চলমান সরকার বিরোধী বিক্ষাভে বৃহস্পতিবার একজন জাপানি হয়েছেন। মিয়ানমার সরকার জাপানের দূতাবাসকে একথা জানিয়েছে। জাপানের কিয়োদো বার্তা সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

ইয়াঙ্গুন, সেপ্টেম্বর, ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে চলমান সরকার বিরোধী বিক্ষাভে বৃহস্পতিবার একজন জাপানি হয়েছেন। মিয়ানমার সরকার জাপানের দূতাবাসকে একথা জানিয়েছে। জাপানের কিয়োদো বার্তা সংস্থা একথা জানিয়েছে। বার্তা সংস্থাটি আরও জানায় বিষয়টি তদন্ত করে দেখতে কূটনীতিকরা হাসপাতালে রওনা দিয়েছেন। হাসপাতাল সূত্র এর আগে জানায় বিক্ষোভকালে পুলিশের গুলিতে একজন জাপানি আলোকচিত্রী নিহত হয়েছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলাকালে যে ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন তার হাতে একটি ছোট্ট ক্যামেরা ছিল। ওই ব্যক্তি সম্ভবত চীনা কিংবা জাপানি। তার পরনে ছিল সর্টশ। যা মিয়ানমারের স্থানীয় লোকজন সাধারণত পরে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪১ঘ.