ইসলামাবাদ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনীত হলেন জেনারেল পারভেজ মুশাররফ। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বৃহস্পতিবার মুশাররফের মনোনয়নপত্র দাখিল করেছেন প্রধানমন্ত্রী শওকত আজিজ ও অন্যান্য নেতারা।
শওকত আজিজসহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং ক্ষমতাসীন দলের নেতারা ইসলামাবাদের একটি এভিনিউয়ে অবস্থিত নির্বাচন কমিশনে মুশাররফের মনোনয়নপত্র জমা দেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশন অফিসের উল্টো পাশেই অবস্থিত সুপ্রিম কোর্ট। যেখানে পাকিস্তানের সেনাপ্রধান মুশাররফের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার নিয়ে বেশ কয়েকটি মামলার শুনানি চলছে।
যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র মুশাররফ পরমাণু অস্ত্রসমৃদ্ধ পাকিস্তানের ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টা করায় দেশে গত কয়েক মাসে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছে। অথচ আফগানিস্তানের স্থিতিশীলতা এবং আল-কয়েদা দমনে পশ্চিমা দেশগুলোর প্রচেষ্টার সফলতা অর্জনের ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
পাকিস্তানের বিরোধীদলগুলোর জোট দেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের অবসান এবং গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। জোটটি আশা করছে, সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট পদে মুশাররফের পুনরায় প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে রুল জারি করবে।
আজিজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের বলেন, "পাকিস্তানের জন্য এটি এক ঐতিহাসিক দিন।"
তিনি বলেন, "পাকিস্তান মুসলিম লীগ এবং এর মিত্রদের প্রার্থী প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ। আর আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী যে, তিনি সফল হবেন এবং তা হবে পাকিস্তান ও অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
বৃহস্পতিবার ইসলামাবাদের কেন্দ্রস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল। বিভিন্ন স্থানে বসানো হয় পুলিশি চেকপোস্ট এবং রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দাঙ্গা পুলিশ।
এদিকে, মুশাররফের প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান পদে থাকা, উর্দি পরেই নির্বাচন করার বৈধতা এবং বিদায়ী সংসদের কাছ থেকে তিনি ম্যানডেট পেতে পারেন কিনা
bdnews24