২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে আহমাদিনেজাদের বাগযুদ্ধ

নিউ ইয়র্কের কলম্বি^য়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালোরকম বাগযুদ্ধ হয়ে গেলো ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ ও শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধানের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লী বলিংগার স্বাগত ভাষণে আহমেদিনেজাদকে 'নির্মম স্বৈরশাসক' বলে আখ্যা দেন এবং বলেন তিনি হয় 'একান্তই অশিক্ষিত কিংবা অতিশয় ঝগড়াবাজ'। লীর এসব মন্তব্যকে 'অপমানসূচক' অভিহিত করে আহমাদিনেজাদ তার বক্তব্য শুরু করেন এবং বলেন ইরান একটি সভ্য দেশ এবং সেখানে কাউকে দাওয়াত দিলে তাকে সম্মান করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 06:05 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) --নিউ ইয়র্কের কলম্বি^য়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভালোরকম বাগযুদ্ধ হয়ে গেলো ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ ও শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধানের মধ্যে। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লী বলিংগার স্বাগত ভাষণে আহমেদিনেজাদকে 'নির্মম স্বৈরশাসক' বলে আখ্যা দেন এবং বলেন তিনি হয় 'একান্তই অশিক্ষিত কিংবা অতিশয় ঝগড়াবাজ'। লীর এসব মন্তব্যকে 'অপমানসূচক' অভিহিত করে আহমাদিনেজাদ তার বক্তব্য শুরু করেন এবং বলেন ইরান একটি সভ্য দেশ এবং সেখানে কাউকে দাওয়াত দিলে তাকে সম্মান করা হয়। আহমাদিনেজাদকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদিনিধনযজ্ঞ (হলোকস্ট) অস্বীকার করা, ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে চাওয়া এবং বিতর্কিত পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে কঠোর ও আক্রমণাত্মক ভঙ্গিতে নানা প্রশ্নবাণে জর্জরিত করা হয়। তবে অত্যন্ত চতুরভাবে সেসব প্রশ্নের মোকাবেলা করেন এবং নিজের যুক্তি তুলে ধরেন তিনি। মার্কিন নাগরিকদের অনেকেই বলেছে ইরানি প্রেসিডেন্টকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো ঠিক হয়নি। তাকে ভাষণ দিতে দেওয়ার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয় সেখানে। তবে ক্যাম্পাসে তার উপস্থিতি নিয়ে ব্যাপক আগ্রহও সৃষ্টি হয়েছিল। মূল অনুষ্ঠানে তার বক্তব্য শুনতে সব টিকিটই দ্রুত বিক্রি হয়ে যায়। এছাড়া ক্যাম্পাস চত্বরে একটি বিশাল পর্দায় তার ভাষণ দেখতেও ভালো ভিড় হয়। ইহুদি নিধনযজ্ঞ সম্পর্কে আহমাদিনেজাদ বলেন, জ্ঞানের কোনো বিষয়েও চূড়ান্ত বলে কিছু নেই। তাই এটা নিয়ে আরও গবেষণা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে তিনি প্রশ্ন করেন যে কেন ইউরোপের বিভিন্ন দেশে অনেক হলোকস্ট গবেষককে জেলে পোরা হয়েছে এবং কেন তাদের গবেষণা করার সুযোগ দেওয়া হচ্ছে না। আহমাদিনেজাদ ইসরায়েল রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে ফেলতে চান কি না, এ প্রশ্নের জবাবে তিনি ওই অঞ্চলে গণভোটের প্রস্তাব দেন এবং বলেন সেখানকার মুসলিম, ইহুদি ও খ্রিষ্টানরা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিক যে তারা কেমন রাষ্ট্র চান। পরমাণু কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক আইনের আওতায় পরিচালিত। তিনি বলেন জ্বালানির জন্যে পরমাণু প্রযুক্তি অর্জনের পূর্ণ অধিকার তার দেশের রয়েছে। উদাহরণ দিয়ে আহমাদিনেজাদ বলেন কয়েক দশক ধরে অবরোধের নামে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ ইরানের কাছে 'বেসামরিক বিমানের একটি নাট' পর্যন্ত বিক্রি করতে রাজি হয়নি। এ থেকে শিক্ষা নিয়েই তার দেশ এ প্রযুক্তিতে স্বনির্ভর হতে চায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এসকে/১১৪০ ঘ.