২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিন রাষ্ট্রের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা দরকার: ব্লেয়ার

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও চতূর্পক্ষীয় মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের বিশেষ দূত টনি ব্লেয়ার বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে হলে চাই সঠিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং পশ্চিম তীর ও গাজায় জীবন মানের উন্নয়ন। তাহলেই মধ্যপ্রাচ্য রাজনৈতিক চুক্তি কাজে আসতে পারে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন,যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চতূর্পক্ষীয় মধ্যপ্রাচ্য বৈঠকের পর রোববার তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 11:46 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও চতূর্পক্ষীয় মধ্যপ্রাচ্য শান্তি উদ্যোগের বিশেষ দূত টনি ব্লেয়ার বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গড়তে হলে চাই সঠিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এবং পশ্চিম তীর ও গাজায় জীবন মানের উন্নয়ন। তাহলেই মধ্যপ্রাচ্য রাজনৈতিক চুক্তি কাজে আসতে পারে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন,যুক্তরাষ্ট্র ও রাশিয়ার চতূর্পক্ষীয় মধ্যপ্রাচ্য বৈঠকের পর রোববার তিনি একথা বলেন। এক সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া সম্পর্কে ব্লেয়ার তার ভাবনা সাংবাদিকদের খুলে বলেন। তিনি বলেন, "শান্তি প্রক্রিয়ায় আবারও গতি ফিরে এসেছে। তার মানে এই নয় যে অতীতের অনেক কঠিন সময়ের পর আমরা শান্তি প্রক্রিয়া নিয়ে বোকার মতো আশাবাদী হচ্ছি। কিন্তু সবকিছুই সামনে আগাচ্ছে।" তিনি এও বলেন, "মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আয়োজিত নভেম্বরের মধ্যপ্রাচ্য শান্তি বৈঠকটি ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মধ্যে রাজনৈতিক আলোচনা উৎসাহিত করবে। তবে সব সমস্যা একেবারে মিটে যাবে না।" দ্বিতীয়ত: ব্লেয়ার বলেন, "ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নানা ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য ফিলিস্তিন জাতীয় কর্মসূচির প্রচারও থাকতে হবে। কারণ, যথাযথ প্রতিষ্ঠানিক কাঠামো ছাড়া একটি রাষ্ট্রকে রাষ্ট্র বলা যায় না। সুনির্দিষ্ট ভূখন্ড নিয়েই কেবল একটি রাষ্ট্র হতে পারে না। এর সঙ্গে শাসন করার ক্ষমতা এবং দক্ষতাও লাগে।" তৃতীয়ত ব্লেয়ার বলেন, " ফিলিস্তিনে মাঠ পর্যায়েও কিছু কাজ সম্পন্ন হতে হবে যাতে মানুষের মনে আশা জাগে। ইসরায়েল এবং ফিলিস্তিন দুপক্ষেই জনগণের জীবযাত্রা মানোন্নয়ন হতে হবে। অবস্থার পরিবর্তন হতে হবে। যাতে জনগণ তাদের জীবনযাত্রামান উন্নয়নের লক্ষণ দেখতে পায়।" এই তিনটি বিষয় ব্যাখ্যা করে বোঝানোর পর ব্লেয়ার আলজাজিরা টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, "আমি মনে করি ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়ায় অতীতের ভুলের কথা বলতে গেলে বলা যায়, তারা রাজনীতির ক্ষেত্রে চুক্তিবদ্ধ হওয়ার চিন্তা করেছে কিংবা সক্ষমতার ভিত্তিতে একে অপরের সঙ্গে বোঝাপড়ার চেষ্টা করেছে। কিন্তু আসলে এভাবে এর সমাধান আসবে না।" কিন্তু ব্লেয়ার বলেন, "উল্লিখিত তিনটি বিষয় সবসময়ই অতপ্রতোভাবে জড়িয়ে থাকবে। আগে একটা তারপর অন্য দুটি--- এমন নয়।" তিনি বলেন, "নভেম্বরের বৈঠকটি আমার মতে, গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া নিয়ে এগুনোর কোনো ভিত্তি আছে কিনা-- এ বৈঠক থেকেই তা বোঝা যাবে ।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭৪০ঘ.