২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান - যুক্তরাষ্ট্র যুদ্ধের দিকে যাচ্ছে না: আহমাদিনেজাদ

প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন ইরানের পরমাণু বোমার প্রয়োজন নেই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের দিকে যাচ্ছে না তার দেশ। আহমাদিনেজাদ বলেন পরমাণু বোমার দিন শেষ হয়ে গেছে, এটা সত্যিই কোনো কাজে লাগলে সোভিয়েত ইউনিয়নের পতন হতো না কিংবা ইরাক নিয়ে যুক্তরাষ্ট্র বিপাকে থাকতো না। যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে আহমাদিনেজাদ এসব কথা বলেছেন। রোববার সাক্ষাতকারটি প্রচার করা হয়। পরমাণু বোমা অর্জন ইরানের লক্ষ্য কি না এমন এক প্রশ্নের জবাবে সিবিএস টেলিভিশনের 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে তিনি বলেন, এর উত্তর "অবশ্যই না"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2007, 07:27 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

তেহরান, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন ইরানের পরমাণু বোমার প্রয়োজন নেই এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের দিকে যাচ্ছে না তার দেশ। আহমাদিনেজাদ বলেন পরমাণু বোমার দিন শেষ হয়ে গেছে, এটা সত্যিই কোনো কাজে লাগলে সোভিয়েত ইউনিয়নের পতন হতো না কিংবা ইরাক নিয়ে যুক্তরাষ্ট্র বিপাকে থাকতো না। যুক্তরাষ্ট্রের সিবিএস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে আহমাদিনেজাদ এসব কথা বলেছেন। রোববার সাক্ষাতকারটি প্রচার করা হয়। পরমাণু বোমা অর্জন ইরানের লক্ষ্য কি না এমন এক প্রশ্নের জবাবে সিবিএস টেলিভিশনের 'সিক্সটি মিনিটস' অনুষ্ঠানে তিনি বলেন, এর উত্তর "অবশ্যই না"। আহমাদিনেজাদ বলেন,"আমাদের পরমাণু বোমার প্রয়োজন নেই। এ অবস্থানের প্রশংসা করা উচিৎ। আমাদের ওটা প্রয়োজন নেই। কি কারণে একটা বোমার প্রয়োজন থাকতে পারে আমাদের? তেহরানের পরমাণু লক্ষ্যমাত্রা নিয়ে বিরোধের কারণে ইরান এবং যুক্তরাষ্ট্র একটি যুদ্ধের দিকে এগোচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে আহামাদিনেজাদ বলেন,"ইরান এবং যুক্তরাষ্ট্র যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এটা ভাবা ভুল। কারা এটা বলছে? কেন আমরা যুদ্ধের দিকে যাবো? যুদ্ধ আসন্ন নয়।" আহমাদিনেজাদ বলেন,"পরমাণু বোমার দিন শেষ হয়ে গেছে।" তিনি বলেন,"আমাদের পরিকল্পনা এবং কর্মসূচি খুবই স্বচ্ছ। বর্তমান রাজনৈতিক বিবেচনায় পরমাণু বোমার কোনো উপযোগিতা নেই। এটা যদি সত্যিই কোনো কাজে লাগতো তাহলে এটা সোভিয়েত ইউনিয়নের পতন ঠেকাতে পারতো। এটা যদি কার্যকরি হতো তাহলে ইরাক নিয়ে আমেরিকা যে বিপাকে আছে তা সমাধান করা যেতো।" জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার তেহরানে তার এ সাক্ষাতকারটি ধারণ করা হয়। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ আসন্ন কি না এমন প্রশ্নের জবাবে ইরাকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল উইলিয়াম ফ্যালনও কিছুটা নমনীয়ভাবেই প্রেসিডেন্ট আহমাদিনেজাদের কথার প্রতিধ্বনি করেন। আল জাজিরা টিভিকে দেওয়া এক সাক্ষাতকারে ফ্যালন বলেন,"না, আমি অবশ্যই তা মনে করি না...এ লাগাতার সংঘর্ষের দামামা আমার কাছে উপকারী এবং কার্যকরি কিছু বলে মনে হয় না।" এদিকে রোববার নিউইয়র্কে পৌঁছে ইরানের প্রেসিডেন্ট পরমাণু কর্মসূচির বিষয়ে তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন যে তার দেশের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটিতে তার বক্তৃতা দেওয়ার পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মহল। সমালোচকদের দাবি 'হলোকস্ট' বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইহুদি নিধনযজ্ঞ অস্বীকারকারী কোনো ব্যাক্তিকে এরকমএকটি সুযোগ করে দেওয়া ঠিক হবে না। সিক্সটি মিনিটস অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল তিনি বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ার হামলার ঘটনাস্থল 'গ্রাউন্ড জিরোতে' সফর করতে চান কি না। এ বিষয়ে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন,"যদি সময় পাওয়া যায় এবং পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে।" তবে তিন এটাও বলেন যে পরিস্থিতি অনুখূল না থাকলে তিনি যাবেন না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩১৫ ঘ.