হংকং, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সিঙ্গাপুরের বিজ্ঞানীরা বার্ডফ্লু রোগের এইচ৫এন১ ভাইরাস শনাক্ত করতে হাতলওয়ালা একটি যন্ত্র তৈরি করেছেন। এই যন্ত্র দিয়ে গলানালীর শ্লেষ্মার নমুনা থেকে ৩০ মিনিটেরও কম সময়ে বার্ডফ্লুর ভাইরাস শনাক্ত করা যাবে। ফলে এর সাহায্যে ভাইরাস শনাক্ত করা ছাড়াও ভাইরাস সংক্রমণ দ্রুত ঠেকানোর ব্যাপারেও বিজ্ঞানীরা আশাবাদী।
গবেষণাগারে প্রচলিত পন্থায় বার্ডফ্লু ভাইরাস পরীক্ষা করতে প্রায় ৪ ঘন্টা সময় লেগে যায়। তাছাড়া পরীক্ষার আগে নমুনা থেকে ভাইরাসটিকে আলাদা করা এবং স
bdnews24