২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওজনস্তর ক্ষয়কারী এইচসিএফসি গ্যাস উৎপাদন কমাতে চুক্তি

ওজনস্তর ক্ষয়কারী গ্যস উৎপাদন আগের পরিকল্পনার চেয়ে আরো দ্রুত গতিতে কমাতে রাজি হয়েছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। জাতিসংঘ শুক্রবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 01:34 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

অটোয়া, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ওজনস্তর ক্ষয়কারী গ্যস উৎপাদন আগের পরিকল্পনার চেয়ে আরো দ্রুত গতিতে কমাতে রাজি হয়েছেন প্রায় ২০০টি দেশের প্রতিনিধিরা। জাতিসংঘ শুক্রবার এ খবর জানিয়েছে। মন্ট্রিয়েল চুক্তির ২০ বছরপূর্তি উপলক্ষ্যে কানাডায় আয়োজিত এক সম্মেলনে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা ওজনস্তর ক্ষয়কারী গ্যাস উৎপাদন ও ব্যবহার কমাতে সম্মত হন। ওজনস্তর পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনী রশ্মি থেকে রক্ষা করে। উন্নত দেশগুলোকে ২০২০ থেকে ২০৩০ ও উন্নয়নশীল দেশগুলোকে ২০৩০ থেকে ২০৪০ সালের মধ্যে ক্ষতিকর হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন (এইচসিএফসি) গ্যাস উৎপাদন ও ব্যবহার বন্ধ করার জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের প্রতিনিধিদের আহবান জানায়। জাতিসংঘের 'এনভায়রনমেন্ট প্রোগ্রাম' (ইউএনইপি) যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে সমর্থন জানায়। ইউএনইপি'র মুখপাত্র নিক নুত্তাল বলেন, "জাতিসংঘ মনে করে এই সমঝোতার ফলে এইচসিএফসি গ্যাস উৎপাদন অনেক কমে আসবে।" তিনি জানান, চুক্তির বিস্তারিত শনিবার সংবাদ সম্মেলন করে জানানো হবে। রেফ্রিজারেটর ও এয়ারকন্ডিশনারে এইচসিএফসি গ্যাস ব্যবহার করা হয়। এই গ্যাসের ফলে ওজনস্তর ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। ওজনস্তর পৃথিবীকে সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করে। অতিবেগুনী রশ্মির কারণে মানুষের ক্যন্সার হতে পারে ও চোখে ছানি পড়তে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৫১৩ঘ.