২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান নীতি নিয়ে আইএইএ'র তীব্র নিন্দায় রাইস

ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা'র (আইএইএ) তীব্র নিন্দা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। তেহরানের পরমাণু কর্মসূচি অবসানে অবিলম্বে "ধারালো পদক্ষেপ" নেওয়ার আহ্বান জানান তিনি। সংস্থাটির সমালোচনা করে রাইস বলেন আইএইএ'র কাজ "কূটনীতি" করা নয়। এটি একটি কারিগরি সংস্থা। আয়ারল্যান্ড থেকে ইসরায়েল ও ফিলিস্তিন সফরে যাওয়ার সময় বুধবার বিমানে বসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:49 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

শানন, আয়ারল্যান্ড, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা'র (আইএইএ) তীব্র নিন্দা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। তেহরানের পরমাণু কর্মসূচি অবসানে অবিলম্বে "ধারালো পদক্ষেপ" নেওয়ার আহ্বান জানান তিনি। সংস্থাটির সমালোচনা করে রাইস বলেন আইএইএ'র কাজ "কূটনীতি" করা নয়। এটি একটি কারিগরি সংস্থা। আয়ারল্যান্ড থেকে ইসরায়েল ও ফিলিস্তিন সফরে যাওয়ার সময় বুধবার বিমানে বসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রাইস বলেন,"কূটনৈতিক পন্থায় কাজ হতে পারে বলে আমরা বিশ্বাস করি। কিন্তু এতে অবশ্যই পুরস্কার ও তার বিকল্প হিসেবে তিরস্কার কিংবা শাস্তিমূলক ব্যবস্থা দুটোই থাকতে হবে।" রাইস বলেন,"কূটনীতি করা আইএইএ'র কাজ নয়। এটা একটি কারিগরি সংস্থা, এর একটি পরিচালনা পরিষদ আছে এবং যুক্তরাষ্ট্র তার সদস্য।" ইরানের পরমাণু ইসু নিয়ে সংশয় অবসান এবং বিভিন্ন অমীমাংসিত প্রশ্নের সুরাহা করতে আইএইএ'র ইরান পরিকল্পনার বিরোধিতা করে আসছে যুক্তরাষ্ট্র। এর আগে সংস্থাটির এ পরিকল্পনা নিয়ে সংস্থা প্রধান মোহাম্মদ এল বারাদির তীব্র সমালোচনা করেন রাইস। এল বারাদিকে ইঙ্গিত করে রাইস বলেন," ইরানের যেসব বাধ্যবাধকতা রয়েছে তাতে ছাড় দেওয়া কিংবা সেখান থেকে পিছু হটা কোনো ব্যক্তিবিশেষের ইচ্ছায় হতে পারে না।" যুক্তরাষ্ট্র ও এর মিত্র ইউরোপীয় দেশগুলো অভিযোগ করে আসছে, আইএইএ'র পদক্ষেপের কারণে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত ব্যবস্থা থেকে বিশ্বের দৃষ্টি অন্যত্র সরে গেছে। ইরানের বিরুদ্ধে "ধারালো" পদক্ষেপ গ্রহণ বলতে মূলত সামরিক ব্যবস্থার কথাই বুঝিয়ে থাকে যুক্তরাষ্ট্র। দেশটি বলে আসছে, ইরানের বিরুদ্ধে সব বিকল্পই খোলা রাখতে চায় তারা। যার অর্থ হল নিরাপত্তা পরিষদের দাবি মেনে নিয়ে পরমাণু কর্মসূচি বন্ধ না করলে সামরিক বলপ্রয়োগের মাধ্যমে ইরানকে তাতে বাধ্য করতে চায় যুক্তরাষ্ট্র। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইতিমধ্যেই ইরানের বিরুদ্ধে দুদফা নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এসব পদক্ষেপের মাধ্যমে ইরানকে যথেষ্ট পরিমাণে কাবু করতে না পারায় দেশটির বিরুদ্ধে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থাসহ তৃতীয় একটি নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩৫ ঘ.