২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু চুক্তি ছয়মাস পিছাতে ভারত সরকারকে বামদের আহ্বান

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তিটি নিয়ে আর সামনে না এগিয়ে এটি পার্লামেন্টে উত্থাপনের জন্য সরকারকে ছয়মাস অপেক্ষা করার আহ্বান জানিয়েছে প্রধান বামপন্থী দল সিপিআই (এম)। অন্যথায়, কঠিন রাজনৈতিক সংকট মোকাবেলা করতে হবে বলেও মঙ্গলবার সরকারকে সতর্ক করে দিয়েছে দলটি। সিপিআই (এম) এর নেতৃত্বাধীন বামপন্থী জোট সমর্থন প্রত্যাহার করে নিলে মনমোহন সিং সরকারের পতন হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বিতর্কিত বেসামরিক পরমাণু চুক্তিটি নিয়ে আর সামনে না এগিয়ে এটি পার্লামেন্টে উত্থাপনের জন্য সরকারকে ছয়মাস অপেক্ষা করার আহ্বান জানিয়েছে প্রধান বামপন্থী দল সিপিআই (এম)। অন্যথায়, কঠিন রাজনৈতিক সংকট মোকাবেলা করতে হবে বলেও মঙ্গলবার সরকারকে সতর্ক করে দিয়েছে দলটি। সিপিআই (এম) এর নেতৃত্বাধীন বামপন্থী জোট সমর্থন প্রত্যাহার করে নিলে মনমোহন সিং সরকারের পতন হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। অসামরিক পরমাণু সহযোগিতা চুক্তিটি নিয়ে বামপন্থীদের সঙ্গে সরকারের বিরোধ মেটাতে সরকারি কর্মকর্তা এবং কংগ্রেস ও বামপন্থী নেতাদের নিয়ে গঠিত যৌথ প্যানেলের দ্বিতীয়দফা বৈঠকের আগে এ আহ্বান জানানো হলো। এদিকে, ওয়াশিংটনের কর্মকর্তারা বলছেন, ওই চুক্তির প্রক্রিয়া সম্পন্ন করার সময় দ্রুত শেষ হয়ে আসছে। কেননা এ সরকারের আমলেই মার্কিন কংগ্রেসে আরেক দফা শুনানির মাধ্যমে চুক্তিটির চূড়ান্ত অনুমোদন নিয়ে নিতে চাইছে বুশ প্রশাসন। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (মার্ক্সসিস্ট) এর প্রধান প্রকাশ কারাট বলেন," আমরা এখনও আশা করছি সরকার যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়ে চুক্তির প্রক্রিয়া নিয়ে আর অগ্রসর হবে না।" বামপন্থীদের ভাষায় 'জাতীয় স্বার্থ বিরোধী' পরমাণু চুক্তির প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে ভাষণ দেওয়ার সময় মিঃ কারাট একথা বলেন। কারাট বলেন,"আমরা বলতে চাইছি, ছয়মাস অপেক্ষা করুন।" "এই ছয়মাসে পার্লামেন্টের আগামী অধিবেশন শুরু হবে। বিতর্কের জন্য বিষয়টি সেখানে তুলুন, সব বিরোধী দলের কথা শুনুন এবং একটি সমাধানে পৌঁছানোর চেষ্টা করুন।" তাদের এ দাবি মানা না হলে কঠিন পরিস্থিতি সম্পর্কে হুঁিশয়ার করে দিয়ে তিনি বলেন,"অন্যথায় দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি হবে, কিন্তু আমরা চাই না দেশে কোনো সংকট হোক।" কিন্তু সরকার বলছে, যুক্তরাষ্ট্রে আগামী বছরের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই মার্কিন কংগ্রেসে চুক্তিটির চূড়ান্ত অনুমোদন নেওয়া প্রয়োজন। তাই এখন কালক্ষেপণের কোনো সুযোগ নেই। এদিকে, ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডেভিড মুলফোর্ডও ভারতীয় কর্মকর্তাদের কথারই প্রতিধ্বনি করছেন। স