২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়াকে বোমা তৈরি উপযোগী ইউরেনিয়াম ফেরত দিচ্ছে ভিয়েতনাম

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পাদিত সন্ত্রাসবিরোধী চুক্তির আওতায় গত সপ্তার শেষে ভিয়েতনামের পরমাণু চুল্লি থেকে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সরানো হয়েছে। ভিয়েতনাম সরকারের একটি নিরাপত্তা সংস্থা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

হ্যানয়, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে সম্পাদিত সন্ত্রাসবিরোধী চুক্তির আওতায় গত সপ্তার শেষে ভিয়েতনামের পরমাণু চুল্লি থেকে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম সরানো হয়েছে। ভিয়েতনাম সরকারের একটি নিরাপত্তা সংস্থা একথা জানিয়েছে। সংস্থাটির সোমবার প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, দালাতের চুল্লিটির পরিবর্তন বা রূপান্তর প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে প্রায় ৩৬ শতাংশ উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের (এইচইইউ) পরিবর্তে ২০ শতাংশরও কম নিু-সমৃদ্ধ ইউরেনিয়াম (এলইইউ) ব্যবহার করা হবে। যে পরিবর্তন বা রূপান্তর প্রক্রিয়ায় ইউরেনিয়ামকে পরমাণু বোমা তৈরির অনুপযোগী করা হয়ে থাকে। 'দ্য ভিয়েতনাম এজেন্সি ফর রেডিয়েশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি অ্যান্ড কন্ট্রোল' ওই পরিবর্তনকে "যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ভিয়েতনামের মধ্যে এক সফল ত্রিপক্ষীয় সহযোগিতা" হিসাবে অভিহিত করেছে। "ক্ষতিকর উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে এমন জিনিস রক্ষার্থে" গত মার্চ মাসে হ্যানয় এবং ওয়াশিংটন একটি পরমাণু রূপান্তর চুক্তিতে স্বাক্ষর করে। একই মাসে ভিয়েতনামের আণবিক শক্তি কমিশন যে কোনো ধরনের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ার কাছে ফেরত পাঠানোর ব্যাপারে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা'র (আইএইএ) সঙ্গে সম্মত হয়। প্রসঙ্গত, ভিয়েতনামের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া থেকে আমদানি করা হয়েছিল। ভিয়েতনামি নিরাপত্তা সংস্থার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দালাতের চুল্লিটি থেকে এইচইইউ'র ৩৪টি জ্বালানি রড বান্ডেল রাশিয়ায় ফেরত পাঠানো হয়েছে এবং তার পরিবর্তে এ বছরের শেষ নাগাদ ৩৬টি এলইইউ জ্বালানি রড বান্ডেল সেখানে আনা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৪৮ঘ.