ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ পুনরায় নির্বাচনের চেষ্টা করলে দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদ থেকে পদত্যাদের হুমকি দিয়েছে বিরোধীদলগুলোর একটি জোট।
রোববার অল পার্টিস ডেমোক্রেটিক মুভমেন্টের (এপিডিএম) এক বৈঠকের পর পাকিস্তান মুসলিম লীগের সভাপতি রাজা জাফর-উল-হক সাংবাদিকদের বলেন, "বর্তমান সংসদের অধীনে মুশাররফের পুনরায় নির্বাচনের চেষ্টা ব্যর্থ হবে।"
আশা করা হচ্ছে প্রেসিডেন্ট মুশাররফ খুব শিগগির নির্বাচন কমিশনে মনোনয়নপত্র দাখিল করতে পারেন। এই বছরের শেষ নাগাদ সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে ১৫ অক্টোবর পার্লামেন্ট বিলুপ্ত হবে।
জাফর-উল-হক বলেন, "মুশাররফের মনোনয়ন যেদিন গৃহীত হবে আমারা সেদিনই পদত্যাগ করবো।"
নির্বাচণে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য মুশারফের জন্য বিরোধীদের সমর্থন প্রয়োজন হবে না। তবে বিরোধীরা সংসদ ত্যাগ করেলে তার পুনরায় নির্বাচনের গ্রহণযোগ্যতা কমে যাবে।
গত মার্চে প্রধান বিচারপতিকে বরখাস্ত করার পর থেকে মুশাররফ আইনি দিক দিয়েও চ্যালেঞ্জের মুখে আছেন। তার দ্বিতীয় দফায় নির্বাচন ও একই সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের দায়িত্ব পালনের বৈধ্যতা নিয়ে সোমবার থেকে সুপ্রিম কোর্টে শুনানি শুরু হচ্ছে।
সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সাত বছর নির্বাসনে থাকার পর এক সপ্তাহ আগে দেশে ফিরলেও মুশাররফ আবার তাকে নির্বাসনে পাঠান।
জাফর-উল-হক জানান, নওয়াজ শরীফকে পূনরায় নির্বাসনে পাঠানোর প্রতিবাদে এপিডিএম দেশব্যাপী বিক্ষোভ শুরু করবে।
পাকিস্তান পিপলস পার্টি গত শুক্রবার ঘোষণা দেয় তাদের নেত্রি বেনজির ভুট্টো ১৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন।
পাকিস্তান পিপলস পার্টি এপিডিএম এর মধ্যে নেই। সেক্ষেত্রে বেনজির ভুট্টোর দল যদি সংসদে থেকে যায় তাহলে এপিডিএম এর এই পদত্যাগের গুরুত্ব কমে যাবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২২৩৫ ঘ.
bdnews24