২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালিকিকে এখনই চ্যালেঞ্জ জানাবে না সদরের দল

ইরাকের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেলেও এ মুহূর্তে সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব এনে মালিকিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে না শিয়া নেতা মুকতাদা আল-সদরের রাজনৈতিক দল। গত শনিবার সদরের অনুসারী রাজনৈতিক দল ক্ষমতাসীন শিয়া জোট থেকে বেরিয়ে যায়। এর ফলে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির জোট সংসদে আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 03:22 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেলেও এ মুহূর্তে সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব এনে মালিকিকে চ্যালেঞ্জ করার পরিকল্পনা করছে না শিয়া নেতা মুকতাদা আল-সদরের রাজনৈতিক দল। গত শনিবার সদরের অনুসারী রাজনৈতিক দল ক্ষমতাসীন শিয়া জোট থেকে বেরিয়ে যায়। এর ফলে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির জোট সংসদে আরও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। সদরের মুখপাত্র সালাহ আল-উবায়দি বলেন, "মালিকি সরকারের প্রতি আমাদের অনেক অসন্তোষ আছে। তারপরও সরকারের প্রতি অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে আমরা এখনো চিন্তা-ভাবনা করিনি। কারণ, এ নিয়ে কথা বলার সময় এখনও আসেনি।" সদরের দল বেরিয়ে যাওয়ায় মালিকির সরকারের প্রতি সমর্থন অর্ধেকে নেমে এলো। ইরাকের ২৭৫ জন সাংসদের মধ্যে মাত্র অর্ধেকের মতো এখন মালিকির পক্ষে রয়েছেন। মালিকি হয়তো দুটি শিয়া দল ও দুটি প্রধান কুর্দি দলকে সংসদে নিজের পক্ষে টানতে পারেন। এছাড়া উল্লেখযোগ্যসংখ্যক স্বতন্ত্র সাংসদের সমর্থনেও হয়তো টিকে থাকতে পারবে মালিকির সরকার। তবে সদরের এ পদক্ষেপের ফলে ইরাক সরকারের জাতীয় সংহতির প্রচেষ্টা আরও দুর্বল হয়ে পড়ল। কেননা, সদরের দল ক্ষমতাসীন জোটে থাকার সময়েও সরকার ইরাকের সংখ্যাগুরু শিয়া ও সংখ্যালঘু সুন্নি আরবদের মধ্যকার বিভেদ দূর করতে কোনো আইন প্রণয়নে ব্যর্থ হয়েছিল। আর এখন সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া আরও কঠিন। প্রধান সুন্নি আরব জোট 'অ্যকরডেন্স ফ্রন্ট' এর সাংসদ ধাফির আল-আনি বলেন, "সদরের দল বেরিয়ে যাওয়াও মালিকি গুরুত্বপূর্ণ সহযোগী হারালো। তাকে ক্ষমতায় আনার পেছনে এই সহযোগিদেরও অবদান আছে।" তিনি আরও বলেন, "সরকার ভঙ্গুর ও দূর্বল হয়ে পড়েছে। এক সময় যারা মালিকির মিত্র ছিল, এখন তারাই তার শত্র"।" তবে মালিকির এক উপদেষ্টা সাদিক আল-রাকিবি দাবি করেছেন, সদরপন্থীরা ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেলেও সরকার দূর্বল হয়ে যায়নি। তিনি বলেন, "আমি মনে করিনা তারা বেরিয়ে যাওয়ায় সরকার দূর্বল হয়ে পড়লো। সরকার ভেঙে দেওয়ার সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। কেননা সরকারের প্রতি পার্লামেন্টের শক্তিশালী জোটগুলোর সমর্থন আছে।" যদিও সরকারের এ ভঙ্গুর অবস্থার কথা স