২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকজুড়ে জঙ্গি তৎপরতা জোরদার, ৩০ জন নিহত

ইরাকজুড়ে তীব্র সহিংস তৎপরতা শুরু করেছে জঙ্গিরা। জঙ্গিদের বোমা হামলা ও গুলিবর্ষণে রোববারেই নিহত হয়েছে ৩০ জন। আল-কায়েদার নতুন করে সহিংস তৎপরতা শুরুর হুমকির পরপরই ইরাকজুড়ে বিক্ষিপ্ত এই হামলার ঘটনা ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকজুড়ে তীব্র সহিংস তৎপরতা শুরু করেছে জঙ্গিরা। জঙ্গিদের বোমা হামলা ও গুলিবর্ষণে রোববারেই নিহত হয়েছে ৩০ জন। আল-কায়েদার নতুন করে সহিংস তৎপরতা শুরুর হুমকির পরপরই ইরাকজুড়ে বিক্ষিপ্ত এই হামলার ঘটনা ঘটল। এরই মধ্যে মার্কিন বাহিনী জানিয়েছে, তারা সন্দেহভাজন এক আল-কায়েদা জঙ্গিকে পাকড়াও করেছে। আটককৃত জঙ্গি গত সপ্তাহে আনবার প্রদেশে সুন্নি আরব নেতা শেখ আব্দুল সাত্তার আবু রাইসা হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবারে জঙ্গিদের বোমা হামলায় রাইসা তার বাড়ীর কাছে নিহত হন। রাইসা আল-কায়েদা বিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে সহায়তা করতেন। ইরাকের পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিরা সুন্নি অধুষ্যিত মুকদাদিয়া শহরে ১৪ জনকে গুলি করে হত্যা করেছে এবং ১২ টি দোকান জ্বালিয়ে দিয়েছে। একজন আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় তুজ খুরমাতো ক্যাফেতে ৬ জন নিহত হয়েছে। বাগদাদে আরও ৪ টি বিক্ষিপ্ত বোমা হামলায় নিহত হয়েছে আরও ৮ জন। ইরাকে আল-কায়েদা নেতৃত্বাধীন একটি দল শনিবার বলেছে, রমজান মাস উপলক্ষ্যে তারা নতুন করে হামলা শুরু করছে। গত সপ্তাহ থেকেই তার আলামত শুরু হয়ে গেছে। এক মার্কিন কমান্ডার রোববার বলেছেন, আল-কায়েদা এখনও ইরাকে হুমকি হয়ে আছে। তিনি বলেন, " আল-কায়েদা এখনও বিপজ্জ্বনক এবং এখনও বড় ধরনের হামলা চালাতে সক্ষম।" জঙ্গি হামলায় এখানে বেসমরিক নিহতের সংখ্যা অত্যন্ত বেশি বলে জানান তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৬ঘ.