ওয়াশিংটন ডিসি, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এপি)--- ওয়াশিংটন ডিসিতে যুদ্ধবিরোধী ১৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ইরাক দ্ধুদ্ধ শেষের দাবিতে হোয়াইট হাউস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাপিটলে পৌঁছলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ লোকজন পুলিশের ব্যারিকেড অতিক্রম করার চেষ্টা নিলে ১৯০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
বিক্ষোভকারীরা 'আমরা কি চাই? সেনা ফিরুক। কখন চাই? এখনই" রবে স্লোগান দেয়। প্রবীণ সেনা জাস্টিন সিলবার্নও বিক্ষোভমিছিলে যোগ দেন। তিনি ইরাক যুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, " আমরা এমন এক দেশের জনগণকে দখলদারিত্বের মধ্যে রেখেছি যারা আমাদেরকে সেখানে চায় না।"
যুদ্বধবিরোধী এই বিক্ষোভের বিরুদ্ধেও পাল্টা বিক্ষোভ হয়েছে পুলিশ ব্যারিকেডের আরেক পাশে। দুপক্ষই উত্তপ্ত স্লোগান দিয়েছে। বিক্ষোভকারীরা আমরণ প্রতিবাদ জানাতে ক্যাপিটল লনে শুয়ে পড়লে পুরিশ তাদের পাকড়াও করতে শুরু করে। আবার কোমর সমান উঁচু পুলিশের ব্যারিকেডের ওপর দিয়ে লাফ দিয়ে তা পার হওয়ার চেষ্টা করতে গিয়েও গ্রেপ্তার হনু অনেকে।
শনিবারে ওয়াশিংটনে এই বিক্ষোভ এখানে এ বছর আগের যুদ্ধবিরোধী বিক্ষোভগুলো তুলনায় আনেক বড় বিক্ষোভ। মার্চে পেন্টাগনের বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভকালে গ্রেফতার হয় ৫ জন। এর আগে জানুয়ারীর বিক্ষোভে প্রায় ৫০ জন বিক্ষোভকারী ক্যাপিটল হিলের রাস্তা অবরোধ করে। তবে ওই বিক্ষোভে পুলিশের হাতে কেউ গ্রেপ্তার হয়নি।
গত শনিবারের বিক্ষোভে বিক্ষোভকারীরা ইরাক যুদ্ধ এখনই শেষ করার দাবিতে হোয়াইট হাউসের কাছে জড়ো হয় এবং প্রেসিডেন্ট বুশের ইমপিচমেন্ট দাবি করে। বিক্ষোভের আয়োজকদের কথায়, এ বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় এক লাখ লোক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৫ঘ.
bdnews24