২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশেহের পরমাণু কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে বিরোধ মিটছে: ইরান

রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন ইরানের প্রথম পরমাণু জ্বালানি কেন্দ্র 'বুশেহের' নিয়ে মস্কো ও তেহরানের বিতর্ক অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনার অগ্রগতি হয়েছে। মস্কো সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন তিনি। আলোচনায় অগ্রগতি ছাড়াও কেন্দ্রটির জন্য পরমাণু জ্বালানিও প্রস্তুত রয়েছে বলে শনিবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 08:23 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

তেহরান, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন ইরানের প্রথম পরমাণু জ্বালানি কেন্দ্র 'বুশেহের' নিয়ে মস্কো ও তেহরানের বিতর্ক অবসানের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনার অগ্রগতি হয়েছে। মস্কো সফর শেষে দেশে ফিরে এসব কথা বলেন তিনি। আলোচনায় অগ্রগতি ছাড়াও কেন্দ্রটির জন্য পরমাণু জ্বালানিও প্রস্তুত রয়েছে বলে শনিবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পারস্য উপসাগরের তীরে নির্মাণাধীন বুশেহের পরমাণু জ্বালানি কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করার বিষয়ে রাশিয়ার ঠিকাদাররা বারবার তারিখ পরিবর্তন করায় মস্কো ও তেহরানের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। নির্মাণ কাজ বিলম্বিত হওয়ার জন্য মস্কো আর্থিক সমস্যাকে দায়ি করে আসছে। যদিও অনেক পর্যবেক্ষক বলছেন, ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে পূর্ণ বিশ্বাস না করায় এবং বুশেহেরে পরমাণু জ্বালানি সরবরাহ করলে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হওয়ার আশঙ্কায় নির্মাণ কাজ বিলম্বিত করছে রাশিয়া। তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুচের মোত্তাকি বলেন, "বুশেহের প্লান্টের জন্য পরামণু জ্বালানি প্রস্তুত রয়েছে। এই জ্বালানি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) পর্যবেক্ষকদের দ্বারা পর্যবেক্ষণ ও সিলমোহর করা হয়েছে। আমরা দেখছি রাশিয়ার সঙ্গে আলোচনার গতিধারার অগ্রগতি হচ্ছে।" মস্কো সফর শেষে এ সপ্তায় দেশে ফিরে এসব কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি। মস্কো সফরকালে মোত্তাকি রাশিয়ার সরকারি আণবিক জ্বালানি সংস্থা 'রোসাটম' এর প্রধান সার্গেই কিরিয়েনকোর সঙ্গে সাক্ষাৎ করেন। যদিও রাশিয়ার একজন কর্মকর্তা বলেছেন, ওই আলোচনায় তারা বুশেহের প্লান্ট ইস্যু নিয়ে কথা বলেননি। মোত্তাকি বলেন, আহমাদিনেজাদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ