২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের ক্ষমতাসীন জোট থেকে বেরিয়ে গেল সদরের দল

ইরাকের যুক্তরাষ্ট্রবিরোধী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের অনুসারী রাজনৈতিক মোর্চা ইরাকের ক্ষমতাসীন শিয়া জোট থেকে বেরিয়ে গেছে। এর ফলে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির জোট সংসদে আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল। সদরের দল বেরিয়ে যাওয়ায় মালিকির সরকারের প্রতি সমর্থন অর্ধেকে নেমে এলো। এখন ইরাকের ২৭৫ জন সাংসদের মধ্যে মাত্র অর্ধেকের মতো সদস্য মালিকির পক্ষে রয়েছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র সাংসদের সমর্থনে হয়তো টিকে থাকতে পারবে মালিকির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2007, 07:36 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের যুক্তরাষ্ট্রবিরোধী শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সদরের অনুসারী রাজনৈতিক মোর্চা ইরাকের ক্ষমতাসীন শিয়া জোট থেকে বেরিয়ে গেছে। এর ফলে প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির জোট সংসদে আরও অনিশ্চয়তার মধ্যে পড়ল। সদরের দল বেরিয়ে যাওয়ায় মালিকির সরকারের প্রতি সমর্থন অর্ধেকে নেমে এলো। এখন ইরাকের ২৭৫ জন সাংসদের মধ্যে মাত্র অর্ধেকের মতো সদস্য মালিকির পক্ষে রয়েছেন। তবে উল্লেখযোগ্য সংখ্যক স্বতন্ত্র সাংসদের সমর্থনে হয়তো টিকে থাকতে পারবে মালিকির সরকার। সাদারের এ পদক্ষেপের ফলে ইরাক সরকারের জাতীয় সংহতির প্রচেষ্টা আরও দুর্বল হয়ে পড়ল। কেননা, সদরের দল ক্ষমতাসীন জোটে থাকার সময়েও তারা ইরাকের সংখ্যাগুরু শিয়া ও সংখ্যালঘু সুন্নি আরবদের মধ্যকার বিভেদ দূর করতে কোনো আইন প্রণয়নে ব্যর্থ হয়েছিল। আর এখন সে ধরনের কোনো পদক্ষেপ নেওয়া আরও কঠিন। অবশ্য গত এপ্রিল মাসে মন্ত্রিসভা থেকে সাদার তার ছয় মন্ত্রীকে প্রত্যাহার করার পর পার্লামেন্টের শিয়া জোট থেকে সাদার অনুসারীদের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটি অপ্রত্যাশিত ছিল না। ওদিকে সদরের অনুগত মন্ত্রীদের পাশাপাশি সরকার থেকে ইতিমধ্যে দেশটির প্রধান সুন্নি আরব জোটের ছয় মন্ত্রীও পদত্যাগ করেছেন। ইরাকের নাজাফ নগরীতে এক সংবাদ সম্মেলনে দেয়া এক বিবৃতিতে সদরের দল জানায়, তাদের গ্র"পের দাবি পূরণের কোনো লক্ষণ না থাকায় (শিয়া) জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাজনৈতিক কমিটি। এদিকে, ইরাকি প্রধানমন্ত্রী মালিকির একজন উপদেষ্টা বলেছেন, ক্ষমতাসীন জোট থেকে সদর সমর্থকদের বেরিয়ে যাওয়ার বিষয়ে সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য নেই। সদরের দল বেরিয়ে গেলেও মালিকি সংসদে অপর দুটি শিয়া ইসলামি দল এবং প্রধান দুটি কুর্দি দলের সমর্থন পেতে পারেন। কেননা, এসব দলের কোনোটিই এখন পর্যন্ত মালিকি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশের মতো কোনো পদক্ষেপ নেয়নি। গত বছর মে মাসে শিয়া গোত্রের নুরি আল-মালিকির ইরাকি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন শিয়া নেতা মুকতাদা আল-সদর। যদিও পরবর্তীতে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের একটি সময়সীমা নির্ধারণ সংক্রান্ত দাবিসহ সদরের রাজনৈতিক দলের বেশ কিছু দাবি খারিজ করে দিয়েছেন মালিকি। কট্টর জাতীয়তাবাদী নেতা সদরের শক্ত ঘাঁটি ইরাকের রাজধানী বাগদাদের পার্শ্ববর্তী সদর সিটি। ২০০৪ সালে ইরাকে মার্কিন বাহিনীর বিরুদ্ধে দুটি অভ্যুত্থান করেছিল সদরের মেহেদি আর্মির যোদ্ধারা। শিয়াজোটের নেতৃত্বাধীন সরকারের এ ভঙ্গুর অবস্থার কথা স