২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষী নাগরিকের দেশ জাপান!

দীর্ঘজীবন লাভে জাপানিদের খ্যাতি আগে থেকেই ছিল কিন্তু এখন তাদের নতুন অভিধা জুটছে শতবর্ষী নাগরিকের দেশ হিসেবে। সরকারি হিসেব মতে আগামী মাসে দেশটির একশ বছর কিংবা তারচেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়াবে ৩২,০০০ জনে। সোমবার 'প্রবীণদের জন্য সম্মান দিবস' পালনের আগে এক জরিপ ফলাফল প্রকাশ করে একথা জানিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

টোকিও, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দীর্ঘজীবন লাভে জাপানিদের খ্যাতি আগে থেকেই ছিল কিন্তু এখন তাদের নতুন অভিধা জুটছে শতবর্ষী নাগরিকের দেশ হিসেবে। সরকারি হিসেব মতে আগামী মাসে দেশটির একশ বছর কিংবা তারচেয়ে বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়াবে ৩২,০০০ জনে। সোমবার 'প্রবীণদের জন্য সম্মান দিবস' পালনের আগে এক জরিপ ফলাফল প্রকাশ করে একথা জানিয়েছে সরকার। জাপানের শতবর্ষী এই প্রবীণদের বেশিরভাগই নারী। আর জনসংখ্যার অনুপাতে বিশ্বের যে কোনো দেশের চেয়ে অনেক বেশি দ্রুত বুড়িয়ে যাচ্ছে জাপান। বর্তমানে জাপানে প্রতি পাঁচজনে একজনের বয়স ৬৫ বছর কিংবা তার বেশি। এ শতকের মাঝামাঝি সময়ে এ হার প্রায় দ্বিগুণ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। তবে তখন বয়স্ক নাগরিকের সংখ্যা বাড়ার পাশাপাশি জন্মহার কম হওয়ায় সেসময়ে দেশটির জনসংখ্যা কমে যাবে প্রায় ৩০ শতাংশ। অর্থাৎ প্রায় ৯ কোটিতে নেমে আসবে জাপানের জনসংখ্যা। সারা বিশ্বের নারী - পুরুষদের মধ্যে দীর্ঘজীবন বেঁচে থাকায় জাপানের নারীরাই সেরা। গত ২২ বছর ধরে এ বিষয়ে শীর্ষ স্থানটি ধরে রেখেছেন তারা। এখন দেশটির শতবর্ষ পেরুনো জনগোষ্ঠীর প্রায় ৮৫ ভাগই নারী। প্রবীণ এই নারীদের সংখ্যা মোট ২৭,৬৮২ জন। সরকারি জনসংখ্যা দপ্তরের সা