২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ জনে উন্নীত

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ জনে উন্নীত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 06:29 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

জাকার্তা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে গত সপ্তাহে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭ জনে উন্নীত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা শনিবার একথা জানিয়েছেন। বুধবার সন্ধ্যায় পশ্চিম সুমাত্রা উপকূলে আঘাত হানা ৮ দশমিক ৪ মাত্রার ওই ভূমিকম্পের পর কমপক্ষে ৪০টি বড় মাত্রার ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফটারশক অনুভূত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে অঞ্চলটিতে কয়েকদফা সুনামি সতর্কতা জারি এবং তা প্রত্যাহারও করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা রুস্তম পাকায়া রয়টার্সকে বলেন, শুক্রবার রাত নাগাদ বেঙ্কুলু ও পশ্চিম সুমাত্রা প্রদেশে সর্বমোট ১৭ জন মারা গেছে এবং ৮৮ জন আহত হয়েছে। উল্লেখ্য, বুধবারের ভূমিকম্পের কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের অঞ্চল বেঙ্কুল ও পশ্চিম সুমাত্রা প্রদেশ। ভূমিকম্পে ওই এলাকার প্রায় আটশ' ঘর-বাড়ি ধ্বংস এবং অসংখ্য ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই এখনও খোলা আকাশের নীচে রাত্রিযাপন করছেন। কারণ, হয় ভূমিকম্পে তাদের ঘর-বাড়ি বিধ্বংস্ত হয়েছে নতুবা নতুন কোনো ভূমিকম্পের আশঙ্কায় তারা ঘরে ফিরতে ভয় পাচ্ছেন। পাকায়া বলেন, এলাকাটিতে খাদ্য, ওষুধ ও তাবু পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১২০০ ঘ.