২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ অক্টোবরে দেশে ফিরছেন বেনজির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ১৮ অক্টোবরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ৮ বছরেরও বেশি সময় নির্বাসনে কাটানোর পর তিনি দেশে ফেরার এই সিদ্ধান্ত নিয়েছেন। বেনজিরের এক ঊর্ধ্বতন সহযোগী শুক্রবার একথা জানিয়েছেন। বেনজিরের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ভাইস চেয়ারম্যান মাকদুম আমিন ফাহিম এক সংবাদ সম্মেলনে বলেন, "১৮ অক্টোবর বেনজির করাচির মাটিতে নামবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 01:47 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর, ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ১৮ অক্টোবরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। ৮ বছরেরও বেশি সময় নির্বাসনে কাটানোর পর তিনি দেশে ফেরার এই সিদ্ধান্ত নিয়েছেন। বেনজিরের এক ঊর্ধ্বতন সহযোগী শুক্রবার একথা জানিয়েছেন। বেনজিরের পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) ভাইস চেয়ারম্যান মাকদুম আমিন ফাহিম এক সংবাদ সম্মেলনে বলেন, "১৮ অক্টোবর বেনজির করাচির মাটিতে নামবেন।" পাকিস্তানে বেনজিরের বিরুদ্ধে ঝুলে রয়েছে দুর্নীতির মামলা। দেশে ফিরলে তিনি গ্রেফতারও হতে পারেন। কিন্তু পাকিস্তানে এ বছরের শেষ নাগাদ নির্বাচনের আগে তিনি প্রেসিডেন্ট মুশাররফের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি চুক্তি করার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন। এ আলোচনায় কোনো অগ্রগতির লক্ষণ নেই। তারপরও বেনজির দেশে ফেরার দিন ঘোষণা করলেন। বেনজিরের আগে পাকিস্তানের আরেক নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশে ফেরার চেষ্টা নিয়ে বিফল হয়েছেন। দেশের মাটিতে পা দেওয়ার কয়েকঘন্টার মধ্যেই তাকে আবার সৌদি আরবে নির্বাসনে পাঠানো হয়। তবে দুজনের মধ্যে পার্থক্যটা হচ্ছে এই যে, নওয়াজকে উৎখাত করেছিলেন বর্তমান পাক প্রেসিডেন্ট মুশাররফ। কিন্তু বেনজির মুশাররফের সম্ভাব্য মিত্র। বেনজিরের সঙ্গে জোট গড়া নিয়েই মুশাররফের আলোচনা চলছে। বেনজিরের এক সহযোগী এমাসে আগেভাগেই জানিয়েছিলেন যে, বেনজির অক্টোবরে দেশে ফিরতে পারেন। নির্বাচনের আগে নিজ দল পিপিপি'র নেতৃত্ব দিতেই তিনি দেশে ফিরতে চান। এদিকে, মুশাররফও স