২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে 'গণতান্ত্রিক প্রক্রিয়া' শুরুর আহ্বান চীনের

মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার জন্য সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মিয়ানমারে যতো দ্রুত সম্ভব অভ্যন্তরীন স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে বলেও আশা প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চীনের পররাষ্ট্রনীতি বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তারা এ আহ্বান জানান। বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার একথা জানিয়েছে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ নায়ান উইন বৃহস্পতিবার বেইজিং সফরে গেলে চীনের উর্ধ্বতন কূটনীতিক এবং দেশটির পররাষ্ট্রনীতি উপদেষ্টা তাং জিয়াজুন দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:37 PM

বেইিজং, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিয়ানমারে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করার জন্য সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চীন। মিয়ানমারে যতো দ্রুত সম্ভব অভ্যন্তরীন স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে বলেও আশা প্রকাশ করেছে চীন। বেইজিং সফররত মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর কাছে চীনের পররাষ্ট্রনীতি বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তারা এ আহ্বান জানান। বার্তা সংস্থা সিনহুয়া শুক্রবার একথা জানিয়েছে। মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ নায়ান উইন বৃহস্পতিবার বেইজিং সফরে গেলে চীনের উর্ধ্বতন কূটনীতিক এবং দেশটির পররাষ্ট্রনীতি উপদেষ্টা তাং জিয়াজুন দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠার এ আহ্বান জানান। জিয়াজুন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, "মিয়ানমার নিজেদের জন্য উপযোগী একটি সঠিক গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করবে বলে আন্তরিকভাবে আশাবাদী চীন।" দেশটির চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে জিয়াজুন বলেন," মিয়ানমার অবিলম্বে আভ্যন্তরীন স্থিতিশীলতা পুনর্প্রতিষ্ঠা করবে এবং সঠিকভাবে ইস্যুগুলোর সমাধান করে সক্রিয়ভাবে জাতীয় সংহতি গড়ে তুলবে।" আগস্ট মাস থেকে মিয়ানমারে নতুন করে সামরিক জান্তা বিরোধী বিক্ষোভ দানা বাঁধতে শুরু করে। অস্বাভাবিক জ্বালানি মূল্য বৃদ্ধি এবং ক্রমাগত জীবন মানের অবনতিশীল পরিস্থিতিতে বিপুল সংখ্যাক মানুষ বিক্ষোভে যোগ দিতে থাকে। ১৯৮৮ সালের ঐতিহাসিক ছাত্র বিক্ষোভের বেশ কয়েকজন সাবেক ছাত্রনেতাসহ অনেক বিরোধী রাজনৈতিক নেতা কর্মীকে গ্রেপ্তার এবং নিপীড়ণের পরও বিক্ষোভ দমন করতে ব্যর্থ হচ্ছে সামরিক জান্তা। এরই পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অঙ্গনে আবারও ব্যপক সমালোচনার মুখে পড়ে মিয়ানমার। গণতন্ত্র প্রতিষ্ঠায় সামরিক জান্তাকে চাপ দিতে মিয়ানমারের প্রধান সমর্থনদাতা, প্রতেবেশী ও আঞ্চলিক পরাশক্তি চীনের ওপরেও চাপ বাড়তে থাকায় চীন এ আহ্বান জানালো বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমারে লাখ লাখ ডলারের অস্ত্র বিক্রি করেছে চীন। এছাড়া ভারত মহাসাগরে কৌশলগত নৌ শক্তি হিসেবে মিয়ানমারকে গড়ে তোলার ক্ষেত্রেও সহায়তা দিয়ে আসছে চীন। মিয়ানমারের কাঠ এবং বিপুল খনিজ সম্পদের সবচেয়ে বড় আমদানিকারকও চীন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬২৫ ঘ.