ওয়াশিংটন, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকে সীমিত আকারে সেনা কমানোর জন্য নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ। তবে একইসঙ্গে বড় ধরনের সেনা প্রত্যাহারের মতো কোনো নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউসের সুপারিশের পর বৃহস্পতিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বুশ ওই নির্দেশ দেন।
ইরাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবং শীর্ষ কমান্ডার জেনারেল পেত্রাউসের বহুল আলোচিত কংগ্রেস শুনানির পর আগামী বছরের জুলাই নাগাদ ইরাকে ২০,০০০ সেনা কমানোর সুপারিশ জানান জেনারেল পেত্রাউস।
বুশ বলেছেন, ২০০৮ সালের জুলাইয়ের মধ্যে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের বর্তমান ২০টি সেনা ব্রিগেডের মধ্যে ৫ টি সরিয়ে আনতে পেত্রাউসের প্রস্তাব মেনে নিয়েছেন তিনি। এ প্রস্তাব বাস্তবায়ন হলে আগামী জুলাই নাগাদ ইরাকে মার্কিন সেনা কমবে ২০,০০০।
সেনা প্রত্যাহার সম্পর্কে বুশ বলেছেন," ইরাকে কিছুটা কম মার্কিন সেনা উপস্থিতির বিষয়টিকে সমর্থন করেছেন সব স
bdnews24