বাগদাদ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পবিত্র রমজান মাস উপলক্ষে ইরাকে প্রতিদিন কিছু কিছু বন্দীদের ছেড়ে দিচ্ছে মার্কিন বাহিনী। ইরাকি ও মার্র্কিন কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন।
কর্মকর্তারা জানান, মার্কিন বাহিনী ইরাকের সুন্নি উপ-প্রধানমন্ত্রী তারেক আল-হাশেমির সঙ্গে একটি সমঝোতায় পোঁছেছে। সে অনুযায়ী মার্কিন বাহিনী রমজান উপলক্ষে এই বিশেষ বন্দী মুক্তির ব্যবস্থা করেছ। মার্কিন বাহিনীর হাতে বর্তমানে ২৩ হাজার ইরাকি আটক আছেন।
হাশেমির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ওমর আল-জোবেরী জানান, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী ক্যাম্প ক্রোপার বন্দীশালা থেকে ৪৩ ইরাকিকে মুক্তি দেওয়া হয়েছে।
মার্কিন বাহিনীর এক মুখপাত্র ৪৩ ইরাকির মুক্তির বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, রমজান মাসভর প্রতিদিন ৫০ থেকে ৮০ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে।
ইরাকে সুন্নিরা বৃহস্পতিবার থেকে রোজা রাখা শুরু করলেও সংখগুরু শিয়ারা শুক্রবার থেকে রোজা রাখবেন।
মার্কিন বাহিনীর মেজর জেনারেল ডগলাস স্টোন জানিয়েছেন, বন্দী মুক্তির সময় শিয়া সুন্নির বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হবে না।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১১০ ঘ.
bdnews24