২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী 'বাবা' বোমার পরীক্ষা চালাল রাশিয়া

পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 'ভ্যাকুয়াম বোমা'র পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী এই বোমাকে 'সব বোমার বাবা' (ফাদার অফ অল বোম্ব) অভিহিত করেছে। এ বোমা যুক্তরাষ্ট্রের বোমার চেয়ে ৪ গুণ বেশি শক্তিশালী বলে দাবি করেছে রাশিয়া। তারা জানায়, এর বিস্ফোরণে পারমাণবিক বোমার মতোই ধ্বংসাত্বক বায়ু তরঙ্গের সৃষ্টি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 01:25 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

মস্কো, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 'ভ্যাকুয়াম বোমা'র পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে রাশিয়া। রুশ সেনাবাহিনী এই বোমাকে 'সব বোমার বাবা' (ফাদার অফ অল বোম্ব) অভিহিত করেছে। এ বোমা যুক্তরাষ্ট্রের বোমার চেয়ে ৪ গুণ বেশি শক্তিশালী বলে দাবি করেছে রাশিয়া। তারা জানায়, এর বিস্ফোরণে পারমাণবিক বোমার মতোই ধ্বংসাত্বক বায়ু তরঙ্গের সৃষ্টি হয়। রাশিয়ার সেনাবাহিনীর উপ-প্রধান আলেক্সান্ডার রুকসিন রাষ্ট্রীয় ওআরটি ফাস্ট চ্যানেল টেলিভিশনকে বলেন, "নতুন এই বোমা বিস্ফোরণ ঘটানোর পর দেখা গেছে, কার্যকারিতা ধ্বংস ক্ষমতার দিক দিয়ে এটি পারমাণবিক বোমার সমপর্যায়ে।" তিনি আরো বলেন, "তবে আমি এটা নিশ্চিত করে বলতে চাই যে এই বোমা পারমাণবিক বোমার মতো পরিবেশের জন্য ক্ষতিকর নয়।" তিনি জানান, সামরিক এলাকায় বোমাটির পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এখন থেকে এই বোমা ব্যবহার করা হবে। টিউপোলেভ টিইউ-১৬০ নামের বোমারু বিমান থেকে বোমাটি বিস্ফোরণস্থলে ফেলা হয়। টেলিভিশন চিত্রে দেখা যায়, বিশাল বিস্ফোরণে গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। মনে হয়, ঝলসে যাওয়া মাটি ও বিশাল বিশাল পাথর খন্ডের সঙ্গে বহুতল ভবনের মতো বিশাল আকারের কোনো কিছু উড়ে যাচ্ছে। তবে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই বোমা উদ্ভাবন কোনো আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী নয়। মন্ত্রণালয় দাবি করে রাশিয়া অস্ত্র প্রতিযোগিতা শুরু করেনি। এই ধরনের ভ্যকুয়াম বোমা বিস্ফোরণের সময় দুই পর্যায়ে কাজ করে। প্রথম দফায় ছোট একটি বিস্ফোরণে অধিকাংশ বিস্ফোরক দ্রব্য ভূমির উপরিভাগে বায়ুতে ছড়িয়ে পড়ে। পরে এই বিস্ফোরকগুলো সয়ংক্রিয়ভাবে বিস্ফোরণ ঘটে অথবা মূল বোমায় দ্বিতীয় বিস্ফোরণের মাধ্যমে সেগুলো বিস্ফোরিত হয়। বিস্ফোরণের কয়েক মুহুূর্তের মধ্যে বায়ুমন্ডলে প্রচন্ড চাপের সৃষ্টি হয় এবং এই এলাকায় তাপমাত্র অস্বাভাবকরকম বেড়ে যায়। এই তাপের কারণেই প্রধানত ধ্বংসলীলা শুরু হয়ে যায়। আর তাপে কারনে সেখানে যে সমস্ত জীবীত প্রাণী থাকে সেগুলো দগ্ধ হতে থাকে। টেলিভিশন রিপোর্টে বলা হয়, রাশিয়ার তৈরি এই বোমা আমেরিকার ম্যাসিভ অ্যর্ডন্যান্স এয়ার ব্লাস্ট বোম্ব বা (এমওএবি) এর চেয়ে কয়েকগুণ বেশি শক্তিশালী। আমেরিকার বোমাটি সব বোমার মা হিসেবে পরিচিত হওয়ায় রাশিয়ার নির্মাতারা নতুন বোমাটিকে সব বোমার 'বাবা' হিসেবে উল্লেখ করেছেন। রিপোর্টে দাবি করা হয়, রাশিয়ার বোমাটি আমেরিকার বোমার চেয়ে চারগুণ বেশি শাক্তিশালী ও এর বিস্ফোরণের কেন্দ্রস্থলে দ্বিগুণ বেশি তাপের সৃষ্টি হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফএইচবি