২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৬ জন নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান শহরে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৬ জন লোক নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 12:22 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

পেশোয়ার, পাকিস্তান, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান শহরে মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় অন্ততপক্ষে ১৬ জন লোক নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশ জানায়, পুলিশ যখন ওই আত্মঘাতী বোমারুকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল তখনই সে তার বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায়। জুলাই মাসে জঙ্গিদের সাথে একটি শান্তি চুক্তি ভেঙে যাওয়ার এবং রাজধানী ইসলামাবাদের লাল মসজিদে সামরিক অভিযান চালানোর পর পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। সেই থেকে শুরু হওয়া সহিংসতায় কয়েকশ' লোক মারা গেছে, এদের বেশির ভাগই উত্তর-পশ্চিমাঞ্চলের। তবে রাজধানী ইসলামাবাদ এবং পাশ্ববর্তী গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতেও কয়েক দফা আত্মঘাতী হামলা হয়েছে। সেসব হামলায় নিহত হয়েছে ৫০ জনের বেশি লোক। পুলিশ জানায়, ডেরা ইসমাইল খান জেলায় পুলিশ যখন তাকে চার্জ করছিল তখন সে একটি ভ্যান ট্যাক্সিতে ওঠার চেষ্টা করছিল। পুলিশ তাকে তার গায়ে জড়ানো শালটি খুলে ফেলতে বলে। কিন্তু বোমারু তখনই বিস্ফোরণ ঘটায়। আর তাতে দুই পুলিশ, আধাসামরিক বাহিনীর এক সদস্য এবং ১৩ জন বেসামরিক লোক নিহত হয়। ঘটনাস্থল থেকে রয়টার্সকে পুলিশের এক কর্মকর্তা আব্দুল হাই বাবর বলেন, "নিহতদের অধিকাংশই গাড়ির মধ্যে ছিল।" এদিকে, পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তান সীমান্তবর্তী উত্তর-পশ্চিমাঞ্চলীয় দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় তালেবানপন্থী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে সাত জন নিহত হয়েছে। এলাকাটিতে প্রায় ২৪০ জন সেনাকে জিম্মি করে রেখেছে জঙ্গিরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/