সিউল, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু স্থাপনার বিরল পরিদর্শনে মার্কিন কর্মকর্তা ও পরমাণু বিশেষজ্ঞদের একটি দল মঙ্গলবার উত্তর কোরিয়া পৌঁছেছে। রাশিয়া ও চীনের পরমাণু পরিদর্শকরাও তাদের সঙ্গে যোগ দিতে সেখানে যাচ্ছেন। এই তিন পরমাণু পরাশক্তির কাছে পরমাণু কর্মসূচি বন্ধের বিভিন্ন দিক তুলে ধরবে উত্তর কোরিয়া। এ পদক্ষেপকে চূড়ান্তভাবে পরমাণু নিরস্ত্রীকরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।
সউলে মার্কিন কর্মকর্তারা জানান "পরিদর্শকরা পরমাণু নিরস্ত্রীকরণের পরবর্তী ধাপ ঠিক করার নিয়ে কাজ করবে।"
উত্তর কোরিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও পরিদর্শক দলটির প্রধান সুং কিম দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের একথা বলেন।
ফেব্র"য়ারিতে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তি অনুসারে এ বছরের মধ্যে নিজেদের পরমাণু অস্ত্র কর্মসূচি পুরোপুরি উন্মুক্ত করা এবং সব পরমাণু স্থাপনা নিষ্কিয় করার অঙ্গীকার করেছে উত্তর কোরিয়া।
ওই চুক্তির পর ৫০,০০০ টন ভারী জ্বালানির বিনিময়ে স
bdnews24