২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ উপলক্ষ্যে লাদেনের নতুন ভিডিও প্রকাশ

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ছয়বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ভিডিও টেপ ছাড়লেন লাদেন। এতে তিনি ৯/১১ হামলাকারীদের প্রশংসা করেছেন। সিএনএন টেলিভিশন মঙ্গলবার এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2007, 10:13 AM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর, ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার ছয়বছর পূর্তি উপলক্ষ্যে নতুন ভিডিও টেপ ছাড়লেন লাদেন। এতে তিনি ৯/১১ হামলাকারীদের প্রশংসা করেছেন। সিএনএন টেলিভিশন মঙ্গলবার এ খবর দিয়েছে। সিএনএন এর সঙ্গে এক সাক্ষাৎকারে সন্ত্রাস বিশেষজ্ঞ লরা ম্যান্সফিল্ড বলেছেন, "৪৭ মিনিটের দীর্ঘ এই টেপ কেবলই ৯/১১ হামলাকারীদের গুনকীর্তণে ভরা। টেপে দেখা গেছে লাদেনের একটি স্থিরচিত্র। ছবিটি অবিকল গত সপ্তাহে প্রকাশিত ভিডিও টেপের ছবিটির মতো।" লাদেনের এই ভিডিওটি প্রকাশের আগেই সোমবার একটি ইসলামিক ওয়েবসাইট ৯/১১ হামলার ৬ বছরপূর্তি পালন উপলক্ষ্যে এই টেপ ছাড়ার কথা জানায়। ম্যান্সফিল্ড বলেন, টেপে লাদেনের বক্তব্য আছে ১৪ থেকে ১৫ মিনিটের। আর বাকী অংশ জুড়ে আছে ৯/১১ ছিনতাইকারীদের একজন ওয়ালিদ আল শেহরির প্রসংশা। তিনি আরও বলেন, ভিডিওতে লাদেনের একটি মাত্র স্থিরচিত্র ছাড়া তার নড়াচড়া কিংবা কথা বলা কোনো ছবি নেই। তবে টেপে ইংরেজি ভাষার সাবটাইটেল দেখা গেছে। ভিডিওটি কখন রেকর্ড করা হয়েছে তা জানা যায়নি। এটির সত্যাসত্যও তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। গত সপ্তাহে লাদেন এক ভিডিও টেপে বলেন, যুক্তরাষ্ট্র অরক্ষিত। যুদ্ধ এড়াতে মার্কিনিদের ইসলাম গ্রহণ করতে হবে বলে তিনি সতর্ক করে দেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, তার এই বার্তা যুক্তরাষ্ট্রে নতুন হামলার আহ্বান হতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৯ঘ.