২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অক্টোবরে দেশে ফিরছেন বেনজির

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচনে অংশ নিতে অক্টোবরেই দেশে ফেরার পরিকল্পনা করেছেন। বেনজিরের এক সহযোগী সোমবার একথা বলেছেন। বেনজিরের মুখপাত্র ওয়াজিদ হাসান রয়টার্স টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেছেন, বেনজির পাকিস্তানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আর তা সম্ভবত আগামী মাসেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2007, 02:15 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

লন্ডন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো নির্বাচনে অংশ নিতে অক্টোবরেই দেশে ফেরার পরিকল্পনা করেছেন। বেনজিরের এক সহযোগী সোমবার একথা বলেছেন। বেনজিরের মুখপাত্র ওয়াজিদ হাসান রয়টার্স টেলিভিশনকে এক সাক্ষাৎকারে বলেছেন, বেনজির পাকিস্তানে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। আর তা সম্ভবত আগামী মাসেই। ১৪ সেপ্টেম্বরেই তিনি পাকিস্তানে ফেরার দিনক্ষণ জানিয়ে দেবেন। পাকিস্তানের নির্বাচনকে দলকে নেতৃত্ব দিতেই তিনি দেশে ফিরে যেতে চান। মুখপাত্র বলেন, "এ ব্যাপারে তিনি যে কোনো আপস করবেন না তা আমি নিশ্চিত।" মুখপাত্র আরও বলেন, " তিনি দেশে ফিরবেন। দলের নেতৃত্ব দেবেন এবং নিশ্চিতভাবেই নির্বাচনে জিতবেন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১০ঘ.