বাগদাদ, সেপ্টেম্বর, ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকি প্রধানমন্ত্রী নূরী আল-মালিকি সোমবার আইনপ্রণেতাদেরকে বলেছেন, তার সরকার ইরাককে গৃহযুদ্ধ থেকে রক্ষা করেছে। একইসঙ্গে তিনি ইরাকের সংখ্যাগুরু শিয়া ও সুন্নি আরবদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলার অঙ্গীকার করেন।
ইরাক যুদ্ধ সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার কয়েক ঘণ্টা আগে ইরাকি পার্লামেন্টে দেওয়া এক আনুষ্ঠানিক ভাষণে কথাগুলো বলেন মালিকি। ওই প্রতিবেদন ইরাকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চার বছর ধরে চলা ইরাক যুদ্ধে লাখ লাখ ইরাকির পাশাপাশি তিন হাজার সাতশ'র বেশি মার্কিন সেনার প্রাণহানি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ইরাক থেকে কিছু সেনা প্রত্যাহারের জন্য প্রচণ্ড চাপের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।
আইনপ্রণেতাদের উদ্দেশ্যে মালিকি বলেন, ইরাকজুড়েই নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথহিনীর কাছ থেকে নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য তার সেনাবাহিনীর আরও সময় প্রয়োজন।
মালিকি বলেন, "ইরাককে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করতে সক্ষম হয়েছি আমরা। যে যুদ্ধ আমাদের প্রিয় দেশকে হুমকি দিচ্ছিল।"
তিনি বলেন, "আমরা পুরোমাত্রায় আস্থাশীল যে, জাতীয় সংহতি হচ্ছে আমাদের একমাত্র পছন্দ। যা ইরাককে নিরাপদ করবে।"
ভাষণ শেষে মালিকি পার্লামেন্ট সদস্যদের প্রশ্ন শোনেন এবং সরাসরি সেগুলোর জবাব দেন।
ইরাকে অতিরিক্ত ৩০ হাজার সেনা পাঠানো নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তর ফলাফল নিয়ে ইরাকে শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস এবং ইরাকে মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকারের সোমবার রাতে ডেমোক্রেট নিয়ন্ত্রিত কংগ্রেসে মূল্যায়ন প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই ইরাকের সেনা কমানো হবে কিনা সে সিদ্ধান্ত নেবেন বুশ। স
bdnews24