নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পেন্টাগন ইরাক-ইরান সীমান্তের কাছে সামরিক ঘাঁটি গাড়ার প্রস্তুতি নিচ্ছে। ইরাকজুড়ে শিয়া জঙ্গিদের কাছে অত্যাধুনিক ইরানি অস্ত্র সরবরাহ বন্ধের উদ্দেশ্যে এ পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। 'ওয়াল স্ট্রিট' জার্নাল সোমবারের অনলাইন সংস্করণে একথা জানিয়েছে।
মার্কিন সেনাবাহিনীর 'থার্ড ইনফ্যান্ট্রি ডিভিশন' এর কমান্ডার মেজর জেনারেল রিক লিঞ্চের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট আরও জানিয়েছে, ইরানি সীমান্ত থেকে বাগদাদে আসার প্রধান প্রধান মহসড়কগুলোয় সুরক্ষিত চেকপয়েন্ট নির্মাণের পরিকল্পনা নিয়েছে পেন্টাগন। এছাড়া, ইরাক ও ইরানের মধ্যকার একমাত্র বৈধ সীমান্ত দ্বারটিতে এক্স-রে মেশিন এবং বিস্ফোরক সনাক্তকরণ প্রযুক্তি স্থাপনেরও পরিকল্পনা করছে পেন্টাগন।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন সূত্রে জানা গেছে, সামরিক ঘাঁটিটি ইরান সীমান্ত থেকে প্রায় চার মাইল দূরে নির্মিত এবং সেটি কমপক্ষে দুই বছর ব্যবহৃত হবে। তবে মার্কিন কর্মকর্তারা পত্রিকাটিকে বলেছেন, ভবিষ্যতে ইরাক থেকে বড় মাত্রায় মার্কিন সেনা প্রত্যাহারের পর অল্প যে কয়েকটি স্থাপনা থাকবে সেগুলোর মধ্যে ওই সামরিক ঘাঁটিটিও থাকবে কিনা তা পরিষ্কার নয়।
ইরাক যুদ্ধের ব্যাপারে ইরাকে শীর্ষ মার্কিন সেনা কমান্ডার ও মার্কিন রাষ্ট্রদূতের মূল্যায়ন প্রতিবেদন কংগ্রেসের কাছে যেদিন জমা দেওয়ার কথা সেদিনই প্রকাশিত হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের এ প্রতিবেদন।
সোমবার সকালে পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথান উইথিংটন রয়টার্সকে বলেন, প্রতিবেদনটির সুনির্দিষ্টতার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে পারছেন না। তবে তিনি বলেন, "সহিংসতা কমাতে এবং ইরাকি জনগণকে রক্ষার একটি প্রচেষ্টা হিসাবে যে কোনো সরবরাহ লাইনে বিঘ
bdnews24