ওয়াশিংটন, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল ডেভিড পেত্রাউস সোমবার কংগ্রেসে বাগদাদ পরিস্থিতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন জমা দেওয়ার সময় সেখান থেকে বেশি সংখ্যক মার্কিন সেনা না সরানোর সুপারিশ করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু করার বিষয়ে বিরোধী ডেমোক্রেট এবং নিজের রিপাবলিকান দলের কিছু সিনিয়র নেতার প্রচণ্ড চাপের মুখে আছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এমন অবস্থায় ধারণা করা হচ্ছে, প্রেত্রাউসের প্রতিবেদনটি ইরাক যুদ্ধের ব্যাপারে মার্কিন প্রেসেডেন্টের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার েেত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা রোববার বলেন, পেত্রাউস এবং ইরাকে মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রোকার যুক্তি দেখাবেন যে মার্কিন সেনাবাহিনীর বড় ধরনের প্রত্যাহার এ বছরের প্রথম দিকে সেনা সংখ্যা আরও ৩০ হাজার বাড়ানোর পর থেকে যে উন্নতি হয়েছে তা তিগ্রস্ত হতে পারে।
এদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার নিউইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে, ইরাক থেকে বড় ধরনের সেনা প্রত্যাহারে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ মার্চ ২০০৮ পর্যন্ত দেরী করার সুপারিশ করেছেন প্রেত্রাউস।
অন্যদিকে, সোমবার প্রকাশিত ইউএসএ টুডে/গ্যালপ জরিপ সূত্রে জানা গেছে, পেত্রাউস কি প্রতিবেদন দেবেন সে বিষয়ে সন্দিহান যুক্তরাষ্ট্রের অধিকাংশ লোক। জরিপে আরও জানা গেছে, ইরাকে যাই হোক না কেন সেখান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে একটি সময়সীমা নির্ধারণের পে রয়েছে বেশির ভাগ মার্কিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/
bdnews24